বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের

৩০ এপ্রিল ২০২৫, ১২:৩৭ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৮ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ৫ ম্যাচের সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। এবার আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূচি অনুযায়ী, আগামী ২৫ মে থেকে এই সিরিজ শুরু হবে।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ মে থেকে এই সিরিজ শুরু হবে। একদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই দুটি ম্যাচই হবে ফয়সালাবাদে। এই সিরিজ দিয়েই প্রায় ১৭ বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ফিরছে কোনো আন্তর্জাতিক ম্যাচ। ২০০৮ সালের এপ্রিলের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত এই স্টেডিয়ামে। সেই ম্যাচেও ছিল বাংলাদেশ। আর প্রত্যাবর্তনের গল্পেও থাকছে টাইগারদের নাম।

সিরিজের বাকি তিন ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে এই ম্যাচ তিনটি। সিরিজের সব ম্যাচই বাংলাদেশের স্থানীয় সময় রাত ৯টায় হবে।

প্রাথমিকভাবে এই সফরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল দল দুটির। তবে আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটিকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিণত করা হয় ।

এদিকে আগামী জুলাইয়ে আবারও সিরিজ খেলবে দল দুটি। তবে এটি অবশ্য এফটিপির বাইরের সিরিজ। এই সিরিজে তিনটি ‍টি-টোয়েন্টি ম্যাচ খেলার বিষয়ে গেল মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে আলোচনা করেছিলেন বিসিবি ও পিসিবির সভাপতি । 

 

ট্যাগ: বিসিবি
সংসদে বিশ্ববিদ্যালয় চাওয়ার হিড়িক, একে একে চাইলেন ১০ জেলার এ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না হলে দেশ ভয়ঙ্কর খাদ্য সংকটে প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সয়াবিন তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বাণিজ্যমন্ত্রী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ‘খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬