নিষেধাজ্ঞা নিয়ে আবেগঘন পোস্ট তাওহীদ হৃদয়ের

২৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:২৫ PM
তাওহীদ হৃদয়

তাওহীদ হৃদয় © ফাইল ফটো

কিছুদিন ধরে বাংলাদেশে ক্রিকেটে এক আলোচিত ব্যক্তিত্ব তাওহীদ হৃদয়। নিষেধাজ্ঞার কারণে আবাহনী-মোহামেডানের অলিখিত ফাইনালে তাওহীদ হৃদয় ছিলেন দর্শক। তার দল মোহামেডানকে অনায়াসে ৬ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা নিশ্চিত করল আবাহনী। তামিম ইকবালের হার্ট অ্যাটাকের পর হৃদয় নেতৃত্ব দিচ্ছিলেন মোহামেডানের। কিন্তু আচরণবিধি ভঙ্গ করে শাস্তি ভোগ করছেন তিনি। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছেন তাওহীদ হৃদয়। সেখানে তিনি জানিয়েছেন তার মতামত। পাশাপাশি জানিয়েছেন নিজের উপলব্দির কথা। হৃদয়ের মতে, মাঠের বাইরেও এক ‘অলিখিত যুদ্ধ’ করেছ মোহামেডান। ফেসবুক পোস্টে এ তরুণ ব্যাটার লিখেছেন, ‘এবারের প্রিমিয়ার লিগে ২২ গজের বাইরেও এক প্রকার অলিখিত যুদ্ধ করে গেল মোহামেডানে স্পোর্টিং ক্লাব। আর কোনো দলকে এতটা মানসিক যুদ্ধ করতে হয়নি, যতটা মোহামেডান করেছে।’

পোস্টে কোনো একটি ব্যাপারকে আড়ালে রেখেই যেন হৃদয় লেখেন, ‘প্রতিটি গল্পের দুটি দিক থাকে। হয়তো একপক্ষের চাপে অপরপক্ষ আমাদের কখনো জানার সুযোগ হয় না। তাই ঢালাওভাবে সবটা না জেনেই আমরা কিছু করে বসি বা বলে ফেলি। একদম শুরু থেকে যদি সবটাই বলতে পারতাম তবে কাহিনি হতো ভিন্ন, যেটা বলতে পারছি না, কেন পারছি না, তা-না হয় পরেই বলব!’

হৃদয়ের দাবি, বড়-ছোট সবারই ভুল হয়। কেউ যেন অপমান বা ছোট না হয়, এ জন্য অনেক কিছু ঘাড়ে নিতে হয়। পোস্টে আরও লেখেন, ‘নিজেদের ভেতর অনেক কিছুই হয়, বড়-ছোট সবাই ভুল করে, পরিবারের অপর মানুষটা যেন ছোট বা অপমানিত না হয়, সে জন্য নিজেকেও অনেক কিছু নিজের ঘাড়ে নিতে হয়, আবার সহ্য করতে হয়—হোক সেটা অপমান কিংবা ভালোবাসা। এগুলো মিলেই জীবন। আপাতত এটাই বুঝিয়েছি নিজেকে।’

মোহামেডানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হৃদয় লেখেন, ‘মোহামেডানের কর্তৃপক্ষ প্রত্যেক ম‍্যাচে আমাকে উপস্থিত রাখার জন্য যে চেষ্টা করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার সতীর্থ প্লেয়ার, শ্রদ্ধেয় কোচ, সংশ্লিষ্ট সকলের প্রতি ভালোবাসা। সঙ্গে জুড়িয়ে দিয়েছেন একটা ভালোবাসার ‘লাভ’ ইমোজি।

ট্যাগ: ক্রিকেট
শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি র‌্যাব বিলুপ্তির প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এসআরবি নামে নতুন মোড়কে র‌্যাবকে পুনর্গঠন করা হচ্ছে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬