রাগ সামলাতে না পেরে গ্যালারিতে মাহমুদউল্লাহ

২৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:২৭ PM
মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ © সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) 'অলিখিত ফাইনালে' আবাহনীর বিপক্ষে ৬ উইকেটে হেরেছে মোহামেডান। এতে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতল দলটি। 

তবে এদিন হারের পর নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি মোহামেডানের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে মিস্টার সাইলেন্টখ্যাত এই ক্রিকেটারকে দর্শকদের দিকে তেড়ে যেতে দেখা যায়।

প্রায় দেড় দশকের বেশি সময় ধরে ঘরোয়া এই টুর্নামেন্টে শিরোপার দেখা পায়নি মোহামেডান। এবার শিরোপার দ্বারপ্রান্তে গিয়ে অল্পের জন্যে সেই সুযোগ হাতছাড়া হয়েছে। এমন পরিস্থিতিতে রিয়াদ যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন গ্যালারি থেকে তাকে কিছু একটা বলেন দর্শকরা। এতেই তেলেবেগুনে জ্বলে উঠে গ্যালারির দিকে তেড়ে যান রিয়াদ।

এই ঘটনার ভিডিওতে দেখা যায়, মোহামেডানের কর্মকর্তারা রিয়াদকে দর্শকসারিতে আটকে রেখে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন এবং সেখান থেকে নামিয়ে নিয়ে আসছেন।

ট্যাগ: বিসিবি
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬