৮৬৪ দিন পর অবশেষে এমন সেঞ্চুরি পেল বাংলাদেশ

২৯ এপ্রিল ২০২৫, ০২:৩৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩২ PM
সাদমান ইসলাম

সাদমান ইসলাম © সংগৃহীত

অবশেষ অবসান হলো ৮৬৪ দিনের অপেক্ষার। ২০২২ সালের ১৭ ডিসেম্বরের পর এবারই প্রথম টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন কোনো বাংলাদেশি ওপেনার। আর সাদমান ইসলামের এমন শতক বাংলাদেশ ক্রিকেটে বহু আরাধ্য সেঞ্চুরির একটি বললেও ভুল হবে না।

২০২২ সালে সবমিলিয়ে তিনটি সেঞ্চুরি করেছিলেন লাল-সবুজের ওপেনাররা। এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদুল হাসান জয়, মে'তে শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ইকবাল এবং ডিসেম্বরে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন জাকির হাসান। এরপর গত দুই বছরে তিন অঙ্কের দেখা পাননি বাংলাদেশের কোনো ওপেনার।

অবশেষে সাদমানের ব্যাটে চড়ে সেই খরা কাটলো। চট্টগ্রাম টেস্টে এনামুল হক বিজয়ের সঙ্গে ১১৮ রানের জুটি গড়েন এই ওপেনার। যা ওপেনিং পার্টনারশিপ বিবেচনায় বাংলাদেশের ১৫তম শতরানের জুটি। 

মধ্যাহ্নভোজের আগেই ফিফটি পেয়েছিলেন সাদমান। সাবলীল ব্যাটিংয়ে নিয়মিত বাউন্ডারির দেখাও পাচ্ছিলেন। শেষ পর্যন্ত ১৪২ বলে সেঞ্চুরির দেখাও পেয়েছেন। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিটাও জিম্বাবুয়ের বিপক্ষেই পেয়েছিলেন। ২০২১ সালের জুলাইয়ে হারারেতে। 

এই সেঞ্চুরির পথেই টেস্ট ক্যারিয়ারে ১ হাজার পূরণ করেছেন সাদমান। তবে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার পর বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি এই ওপেনার। ব্যক্তিগত ১২০ রানে বেনেটের বলে লেগ বিফোর উইকেট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাদমান।

এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ২৭ নভেম্বর
  • ৩১ অক্টোবর ২০২৬
পা দিয়ে লিখে এসএসসির পর এবার এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন রাব্ব…
  • ৩১ অক্টোবর ২০২৬
এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্…
  • ৩১ অক্টোবর ২০২৬
পাবনা ইসলামিয়া মাদ্রাসায় ১০৭ জনে উত্তীর্ণ ১০৫, জিপিএ-৫ পেল…
  • ৩১ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ন্যাশনাল ব্যাংক…
  • ৩১ অক্টোবর ২০২৬
ছোট ভাই-বোনেরা, কোনোকালেই আমি এসএসসি-এইচএসসিতে A+ পাই নাই
  • ৩১ অক্টোবর ২০২৬