বিজয়-সাদমানের জুটিতে উজ্জ্বল সূচনা বাংলাদেশের

২৯ এপ্রিল ২০২৫, ১২:৩৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৩ PM
বিজয়-সাদমানের জুটিতে উজ্জ্বল সূচনা বাংলাদেশের

বিজয়-সাদমানের জুটিতে উজ্জ্বল সূচনা বাংলাদেশের © সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। দিনের প্রথম বলেই জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দেওয়ার পর ওপেনিং জুটিতেও সম্ভাব্য সেরা সূচনা পেয়েছে টাইগাররা। কোন উইকেট না হারিয়েই ১০৫ রান তুলে প্রথম সেশনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে কেবল এক বল টিকেছে জিম্বাবুয়ের ইনিংস। মুজারাবানিকে আউট করে দিয়ে ২২৭ রানে জিম্বাবুয়েকে থামিয়ে দেন তাইজুল। ১৬ বলে ২ রান করে আউট হন এই ব্যাটার।

বাংলাদেশের হয়ে ৬০ রান খরচায় ৬ উইকেট নেন তাইজুল। এ ছাড়া নাঈম হাসান দুটি এবং তানজিম সাকিব একটি উইকেট শিকার করেন।

ব্যাটিংয়ে নেমে বেশ সাবলীল ছিলেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয়। প্রায় ৩ বছর পর রাজকীয় ফরম্যাটে খেলতে নামা বিজয় ভালোই ধৈর্যের পরিচয় দিচ্ছেন। তাদের কার্যকরী ব্যাটিংয়ে ১২ ইনিংস পর ৫০ ছুঁয়েছে বাংলাদেশের ওপেনিং জুটি। 

দায়িত্বশীল ব্যাটিংয়ে মধ্যাহ্নভোজের বিরতির আগেই ফিফটি স্পর্শ করেছেন সাদমান। আরেক ওপেনার বিজয়ও হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে রয়েছেন। সবমিলিয়ে তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় দিনের শুরুর সেশনটা বেশ আলো ঝলমলে কাটিয়েছে বাংলাদেশ। তাদের জাদুতে ৩২ ইনিংস পর টেস্টে ওপেনিংয়ে একশ ছুঁয়েছে বাংলাদেশ।

২৬ ওভারে বিনা উইকেটে ১০৫ রান নিয়ে প্রথম সেশনের খেলা শেষ করেছে টাইগাররা। ৯১ বলে ৬৬ রান করে অপরাজিত সাদমান। আর ৬৫ বলে ৩৮ রান করে ক্রিজে রয়েছেন বিজয়। প্রথম ইনিংসে এখনও ১২২ রানে এগিয়ে জিম্বাবুয়ে।

ট্যাগ: বিসিবি
শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি র‌্যাব বিলুপ্তির প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এসআরবি নামে নতুন মোড়কে র‌্যাবকে পুনর্গঠন করা হচ্ছে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬