লিটন-এনামুলের রেকর্ড এখন জাওয়াদ–তামিমের, সমতা আনল যুবারা

২৮ এপ্রিল ২০২৫, ০৮:২১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৫ PM
আবরার ও আজিজুল

আবরার ও আজিজুল © সংগৃহীত

পেসার আল ফাহাদের দুর্দান্ত বোলিংয়ের পর জাওয়াদ আবরারের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

সোমবার (২৮ এপ্রিল) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কান যুবাদের ৯ উইকেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে ৪৪ রানে ৬ উইকেট নেন ফাহাদ। ব্যাটিংয়ে ১৩০ রানের অনবদ্য ইনিংস খেলেন আবরার। এর আগে, সিরিজের প্রথম ম্যাচ ৯৮ রানে হেরেছিল বাংলাদেশ। 

কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ৪ উইকেটে ১৮৩ রান তুলে ভালো অবস্থায় ছিল তারা। কিন্তু এরপর ফাহাদের বোলিং তোপে ৪৮ দশমিক ৫ ওভারে ২১১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ২৮ রানে শেষ ৬ উইকেট হারায় লঙ্কান যুবারা। এর মধ্যে ৫ উইকেটই নেন ফাহাদ। শ্রীলঙ্কার হয়ে চামিকা হেনাতিগালা ৫১ ও দিনুরা দামসিথ ৪৭ রান করেন।

২১২ রান তাড়া করতে নেমে পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৫ রান করে ফেরেন কালাম সিদ্দিকি। দ্বিতীয় উইকেটে শ্রীলঙ্কার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলে ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৯৩ বল বাকি থাকতে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম। 

যুব ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েন আবরার ও আজিজুল। এতে ভেঙে যায় এনামুল হক ও লিটন দাসের ১৭৯ রানের জুটি। ১৪ চার ও ৬ ছক্কায় ১০৬ বলে ১৩০ রানে অপরাজিত থাকেন আবরার। ৫ চার ও ৩ ছয়ে ৮৯ বলে ৬৯ রানের ইনিংস খেলেন আজিজুল। 

আগামী ১ মে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নামবে দল দুটি।

ট্যাগ: বিসিবি
শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি র‌্যাব বিলুপ্তির প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এসআরবি নামে নতুন মোড়কে র‌্যাবকে পুনর্গঠন করা হচ্ছে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬