‘যারা এক ম্যাচ দেখে সমালোচনা করে তারা খেলা বোঝে না’

২৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৫ PM
মুশফিক-তাইজুল-বিজয়

মুশফিক-তাইজুল-বিজয় © সংগৃহীত

সিলেটে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে লজ্জার পরাজয়ের মাঝে বিবর্ণ ছিলেন তাইজুল ইসলামও। মেহেদী হাসান মিরাজের ১০ উইকেট শিকারের ম্যাচে এই স্পিনার থেকে সেরাটা পায়নি টিম টাইগার্স। নিজের প্রত্যাশার ধারে-কাছে না থাকার বিষয়টি তাইজুলও স্বীকার করছেন। সিলেট টেস্টে বিবর্ণ তাইজুলকে নিয়ে যারা সমালোচনায় মেতেছিলেন, চট্টগ্রামে ৫ উইকেট নেওয়ার দিনে তাদেরকে একহাত নিলেন এই স্পিনার। 

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১০ ওভার হাত ঘুরিয়ে ৫৩ রান খরচায় উইকেটশূন্য ছিলেন তাইজুল। এরপর দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ৭০ রানে নেন ২ উইকেট। তার এমন নিষ্প্রভ পারফরম্যান্সে দলও ভুগেছে বেশ। তবে সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনেই জ্বলে উঠেছেন বাঁ-হাতি এই স্পিনার। এতে প্রথমদিনের শেষবেলায় ধস নেমেছে সফরকারীদের ইনিংসে।  

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে এই স্পিনার জানালেন, আগের টেস্টে খারাপ করা পুড়াচ্ছিল তাকেও।

তাইজুলের ভাষ্য, 'অবশ্যই সন্তুষ্টির এটা একটা বিষয় (চট্টগ্রামে ছন্দে ফেরা)। কারণ, একটা খেলোয়াড় যখন ৫০টা টেস্ট খেলে ফেলবে… তারপর সিলেটে যেমন বল করেছি, সেটা ভালো জিনিস না। তারপরেও ফিরে এসেছি, এটা ভালো লাগার বিষয়। সবচেয়ে বড় ব্যাপার দলকে সাহায্য করেছি।'

বাজে পারফরম্যান্সের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনাকে একহাতও নিলেন তিনি। তার মতে, 'আমার মনে হয় এতগুলো টেস্ট খেলার পর একটা ম্যাচ দেখে যারা সমালোচনা করে আমার মনে হয় না তারা খেলা বোঝে।'

ট্যাগ: বিসিবি
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬