শিক্ষার্থীদের ফ্রিতে খেলা দেখার সুযোগ দিচ্ছে বিসিবি

২৮ এপ্রিল ২০২৫, ০৭:০১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৫ PM
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ © সংগৃহীত

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে লড়ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তবে গ্যালারিজুড়ে সমর্থকদের চিরচেনা আমেজ নেই। টিকেটের দাম স্বল্প হলেও প্রত্যাশিত দর্শকের দেখা মিলছে না। তবে এবার ফ্রিতে গ্যালারিতে বসে বাংলাদেশের লড়াই উপভোগ করার সুযোগ পাচ্ছেন স্কুল ক্রিকেটের শিক্ষার্থীরা।

মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেই শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। চট্টগ্রাম টেস্টের বাকি ৪ দিনই তারা ফ্রিতে খেলা দেখতে পারবেন তারা। এক্ষেত্রে নিজেদের আইডি কার্ড দেখাতে পারলেই মাঠে প্রবেশের সুযোগ মিলছে। আর পরনে স্কুলের নির্ধারিত পোশাকও থাকতে হবে।

চট্টগ্রাম টেস্টে প্রথম দিনের প্রথম দুটি সেশনে সাদা-মাটা বোলিং করে বাংলাদেশ। তবে দিনের শেষবেলায় দাপট দেখান টাইগার স্পিনাররা। বিশেষ করে তাইজুল ও নাঈম। তাদের ভেলকিতে বেশ ভালোভাবেই ম্যাচে ফেরে স্বাগতিকরা।

প্রথম দুই সেশনে মোটে ২ উইকেট নিলেও তৃতীয় সেশনে আরও ৭টি উইকেট তুলে নেয় স্বাগতিকরা, এর মধ্যে ৪ উইকেট একাই নিয়ে ক্যারিয়ারের ১৬তম ফাইফার পূরণ করেন তাইজুল। শেষমেশ ৯ উইকেটে ২২৭ রান নিয়ে দিনের খেলা শেষ করে রোডেশিয়ানরা। শেষ জুটিতে লড়ছেন ব্লেসিং মুজারাবানি ও তাফাদজোয়া টিসিগা।

ট্যাগ: বিসিবি
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পলমল গ্রুপ, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এফএইচ হলের প্রভোস্টকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, উদ্বেগ জান…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুহাত তুলে যে দোয়া করলেন জামায়াত আম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাফল্যের আকাঙ্ক্ষা, বাস্তবতার চাপ ও সরকারের ভেতরের চ্যালেঞ্জ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬—কোন দলের কত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬