শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

২৮ এপ্রিল ২০২৫, ০৫:৫১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৪ PM
শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড © সংগৃহীত

আসন্ন বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের নিউজিল্যান্ড ‘এ’ দল ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ৯ ক্রিকেটার ‘এ’ দলে জায়গা পেয়েছেন। 

সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি দুটি চারদিনের ম্যাচ খেলবে কিউইরা। ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন নিক কেলি এবং চারদিনের ম্যাচে জো কার্টার দায়িত্ব পালন করবেন।

গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয় মিডল-অর্ডার ব্যাটার মুহাম্মাদ আব্বাসের। অভিষেক ম্যাচে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি। এবার ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করবেন আব্বাস।  

এ ছাড়াও নিউজিল্যান্ড ‘এ’ দলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা মিচেল হে, রিস মাইরু, জ্যাক ফোকস, নিক কেলি, বেন লিস্টার, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন ও আদিত্য আশোকের সুযোগ হয়েছে।

এদিকে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য আগেই ১৫ সদস্যের দল দল ঘোষণা করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ১৪ জনকে দলে রাখা হয়েছে। এনামুল হক বিজয়ের সঙ্গে মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহানরা রয়েছেন। 

সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যথাক্রমে- ৫, ৭ ও ১০ মে অনুষ্ঠিত হবে।  ১৪ মে থেকে সিলেটেই প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ মে থেকে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ খেলতে নামবে দু’দল।

নিউজিল্যান্ড ‘এ’ দল: নিক কেলি (অধিনায়ক, ওয়ানডে), জো কার্টার (অধিনায়ক, চার দিনের ম্যাচ), মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, ম্যাট বয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, মিচেল হে, কার্টিস হিফি, জেডেন লেনক্স, বেন লিস্টার, রিস মাইরু, ডেল ফিলিপস।

ট্যাগ: বিসিবি
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পলমল গ্রুপ, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এফএইচ হলের প্রভোস্টকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, উদ্বেগ জান…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুহাত তুলে যে দোয়া করলেন জামায়াত আম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাফল্যের আকাঙ্ক্ষা, বাস্তবতার চাপ ও সরকারের ভেতরের চ্যালেঞ্জ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬—কোন দলের কত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬