ফিল্ডিংয়ে বাংলাদেশ, সাকিবের অভিষেক 

২৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ © সংগৃহীত

সিলেট টেস্টের ফলাফল বাংলাদেশের পক্ষে আসেনি। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের প্রথম টেস্টে ৩ উইকেটে হেরেছে স্বাগতিকরা। এবার হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে কয়েনভাগ্য পাশে পেলেন না নাজমুল হোসেন শান্ত। বাঁচা-মরার লড়াইয়ে আগে বোলিং করবে টাইগাররা।

টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

পিএসএল খেলতে পাকিস্তান যাওয়ায় এই টেস্টে নেই নাহিদ রানা। তার জায়গায় পেসার তানজিম সাকিবের টেস্ট অভিষেক হচ্ছে । এর আগে, সকালেই তার মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন বাংলাদেশের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় মুশফিকুর রহিম।

সিলেট টেস্টের একাদশ থেকে মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ বাদ পড়েছেন । স্কোয়াডের পর একাদশেও সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। উদ্বোধনী জুটিতে সাদমান ইসলামের সঙ্গী হবেন তিনি।

স্পিন শক্তি বাড়াতে অফ-স্পিনার নাঈম হাসানকেও একাদশে নেওয়া হয়েছে। তাকে নিয়ে একাদশে স্পিনার তিনজন।

এদিকে সিরিজ জয়ের লক্ষ্যে জিম্বাবুয়েও একাদশে দুটি পরিবর্তন এনেছে । সিলেট টেস্টে উইকেটের পেছনে একাধিক সহজ ক্যাচ ছেড়ে দেওয়া নিয়াশা মায়াভো বাদ পড়েছেন। এছাড়া পেস অলরাউন্ডার ভিক্টর নিয়াউচিরও  জায়গা হয়নি। 

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখানো নিয়ে শঙ্কা
  • ১২ মে ২০২৬
একদিন গিয়ে পুরো সপ্তাহের হাজিরা খাতায় স্বাক্ষর, অর্ধ-লক্ষাধ…
  • ১২ মে ২০২৬
আইইএলটিএস ছাড়াই পড়ুন আয়ারল্যান্ডে
  • ১২ মে ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, প…
  • ১২ মে ২০২৬
মন্ত্রী-মন্ত্রীর বউ-পিএসরা ডিও লেটার বিক্রি করছেন—শিক্ষা ক্…
  • ১২ মে ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে ৪ নারীর জমি দখল ও ধান লুটের অভিযোগ
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9