বিসিবির জরুরি বোর্ড মিটিং শেষে যা জানা গেল

২৮ এপ্রিল ২০২৫, ০৯:১০ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
বিসিবির সভা

বিসিবির সভা © সংগৃহীত

গেল কয়েকদিন ধরেই নানান ইস্যুতে আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মাঝে রোববার (২৭ এপ্রিল) আকস্মিক জরুরি সভা ডেকেছিল দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় আলোচনার এই সভায় কথা ছিল ।

বিসিবির পরিচালকদের উপস্থিতিতে বিকেল ৫টায় অনলাইনে (জুম) শুরু হয় সভাটি। এরপর এক বিজ্ঞপ্তিতে সভার আলোচ্য বিষয় জানিয়েছে বিসিবি। জরুরি এই সভায় বার্ষিক বাজেট ও আর্থিক কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ আজ ভার্চুয়ালি বৈঠকে বসে ২০২৩–২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং বার্ষিক বাজেট ও আর্থিক কৌশল নিয়ে আলোচনা করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিবেদন নিয়ে বিস্তৃত আলোচনা শেষে বৈঠক স্থগিত করা হয়। নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা এবং বাজেট কৌশল নিয়ে আলোচনা পরিচালনা পর্ষদের আগামী ২৯ এপ্রিল নির্ধারিত সভা আবারও চলবে।

এর আগে, গত ২৪ মার্চ সভায় বসার কথা ছিল বিসিবির। কিন্তু ডিপিএলে ম্যাচ খেলার মাঝে হঠাৎ করেই তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়লে, সভা স্থগিত রেখে সেখানে পাড়ি জমান বোর্ড পরিচালকরা।

ট্যাগ: বিসিবি
শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি র‌্যাব বিলুপ্তির প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এসআরবি নামে নতুন মোড়কে র‌্যাবকে পুনর্গঠন করা হচ্ছে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬