ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়লেন তাসকিন

২৮ এপ্রিল ২০২৫, ০৮:৪০ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © সংগৃহীত

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। তবে চোটের কারণে সিলেট টেস্টে ছিলেন না তাসকিন আহমেদ। একই কারণে চট্টগ্রাম টেস্টেও খেলা হচ্ছে না টাইগার এই পেসারের। 

এবার গোড়ালির সেই চোট সারাতে দেশের বাইরে যেতে হচ্ছে তাকে। রোববার (২৭ এপ্রিল) রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তাসকিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই পেসার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তাসকিন লেখেন, 'আমি কিছুটা গোড়ালির ব্যথায় ভুগছিলাম, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমাকে এই সিরিজ (জিম্বাবুয়ে) থেকে বিশ্রাম দিয়েছে এবং একজন গোড়ালি বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। বিসিবিকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব! আমাকে আপনারা দোয়ায় রাখবেন।'

এর আগে, বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, আগামী ২৯ এপ্রিল তাসকিনের জন্য ইংল্যান্ডের এক চিকিৎসকের অ্যাপয়নমেন্ট নেওয়া হয়েছে। তবে এর আগেই সেখানে থাকবেন তিনি ।

এদিকে উন্নত চিকিৎসার পরও বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি নিয়েই তাসকিনকে চলতে হবে, এটার সঙ্গে মানিয়ে নিয়েই খেলা চালিয়ে যেতে হবে তাকে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী, আগেই এমনটা  জানিয়েছিলেন।

ট্যাগ: বিসিবি
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬