বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে: ফারুক

২৭ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫০ PM
ফারুক আহমেদ

ফারুক আহমেদ © সংগৃহীত

দেশের রাজনৈতিক পটপরিবর্তনে অনেক কিছুই বদলে গিয়েছিল। এরই ধারাবাহিকতায় ক্রীড়াঙ্গণেও পরিবর্তন এসেছিল। নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হিসেবে বিসিবি সভাপতির আসনে বসেন ফারুক আহমেদ। বিসিবির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে সভাপতি হয়েছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। পাপন পরবর্তী যুগে তার কাছে প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া। 

তবে প্রতিনিয়ত বিতর্কিত কর্মকাণ্ডে চক্ষুশূল হচ্ছেন ক্রীড়াপ্রেমীদের। এতে দায়িত্ব নেওয়ার ৮ মাসের মধ্যেই কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। যদিও রোববার (২৭ এপ্রিল) রিমার্ক-হারল্যানের একটি অনুষ্ঠানে প্রতিনিয়ত শেখার বিষয়টি স্বীকার করলেন বিসিবি প্রধান।

তিনি বলেন, ‘আমি প্রতিনিয়তই শিখছি এবং চেষ্টা করছি। বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে। আমরা যদি একসঙ্গে কাজ করি, তবে নিশ্চয়ই দারুণ কিছু উপহার দিতে পারবো।’

বাংলাদেশ ইন্টারন‌্যাশনাল হোটেল অ‌্যাসোসিয়েশন (বিহা) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট, ‘অরিক্স প্রেজেন্টস বিহা চ‌্যাম্পিয়ন্স লিগ (বিসিএল) ২০২৫’ পাওয়ার্ড বাই লিলি-এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সম্প্রতি সময়ে ক্রিকেটে রিমার্ক-হারল্যানের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ও ক্রিকেটের অগ্রযাত্রায় অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন তিনি। ফারুক বলেন, আমরা আশা করি রিমার্ক-হারল্যান আগামীতে ক্রিকেটে আরো বড় ভুমিকা পালন করবে।

উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি’র ডিটারজেন্ট ব্র‌্যান্ড অরিক্স, বাংলাদেশ ইন্টারন‌্যাশনাল হোটেল অ‌্যাসোসিয়েশন (বিহা) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট, বিহা চ‌্যাম্পিয়ন্স লিগ ২০২৫-এর টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। অরিক্স এর পাশাপাশি, বিহা চ‌্যাম্পিয়ন্স লিগ ২০২৫ টুর্নামেন্টে পাওয়ার্ড বাই স্পনসর হিসেবে থাকছে রিমার্ক-হারল্যানের বিউটি ব্র্যান্ড লিলি ও কো-স্পনসর হিসেবে থাকছে সানবিট, একনল, টাইলক্স ও হারল্যান। আগামী ৮ মে ২০২৫ থেকে গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে শুরু হবে এই টুর্নামেন্ট। যা একটানা ১৪ দিন চলবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ মে ২০২৫ তারিখে একই মাঠে।

ট্যাগ: বিসিবি
শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি র‌্যাব বিলুপ্তির প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এসআরবি নামে নতুন মোড়কে র‌্যাবকে পুনর্গঠন করা হচ্ছে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬