শিরোপার আরও কাছে আবাহনী

২৬ এপ্রিল ২০২৫, ১০:২১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৫ PM
শিরোপার আরও কাছে আবাহনী

শিরোপার আরও কাছে আবাহনী © সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার সিক্সে নিজেদের চতুর্থ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। এই জয়ে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী। সুপার সিক্সের শেষ রাউন্ডের ম্যাচ থেকে অন্তত ১ পয়েন্ট পেলেই টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে আবাহনী। অন্যদিকে ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে লিজেন্ডস অব রূপগঞ্জ।

শেষ রাউন্ডে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে আবাহনী। ওই ম্যাচ হারলে মোহামেডানের সমান ২৬ পয়েন্ট হবে আবাহনীর। কিন্তু মোহামেডানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় শিরোপাবঞ্চিত হবে আবাহনী।  

শনিবার (২৬ এপ্রিল) সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। ব্যাট হাতে নেমে আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ঘূর্ণিতে পড়ে দলীয় ৬৫ রানেই ৪ উইকেট হারায় লিজেন্ডস অব রূপগঞ্জ। এর মধ্যে ৩ উইকেটই নেন মোসাদ্দেক। 

এরপর ব্যাটারদের ছোট-ছোট ইনিংসে ভর করে চাপমুক্ত হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে বড় সংগ্রহ পেতে ব্যর্থ রূপগঞ্জ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান করে। 

মেহেদী মারুফ সর্বোচ্চ ৪৮, চৌধুরী এম রিজওয়ান ৪০, অধিনায়ক আকবর আলি ৩৫ ও শরিফুল ইসলাম ৩৪ রানে অপরাজিত থাকেন।

আবাহনীর দুই স্পিনার মোসাদ্দেক ৪টি ও রাকিবুল হাসান ৩ উইকেট নেন। 

২২৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৪ রানে প্রথম উইকেট হারায় আবাহনী। ২০ বলে ৩২ রানে থামেন শাহরিয়ার কমল। দ্বিতীয় উইকেটে ১১৩ রানের জুটিতে আবাহনীর জয়ের পথ সহজ করেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও জিশান আলম। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে ফেরেন। ইমন ৭৩ ও জিশান ৬৩ রান করেন। 

দলীয় ১৭৯ রানে তাদের বিদায়ের পর চতুর্থ উইকেটে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে আবাহনীর জয় নিশ্চিত করেন এস এম মেহেরব ও মোহাম্মদ মিথুন। মেহেরব ২৪ ও মিথুন ২৯ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হয়েছেন মোসাদ্দেক।

বাসায় মাদক ও ডিজে পার্টির আয়োজন, অতিরিক্ত ডিআইজি জহির বরখাস…
  • ৩১ অক্টোবর ২০২৬
আইসিটিতে ফেল, চলে গেলেন ভূমিকাও
  • ৩১ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লী…
  • ৩১ অক্টোবর ২০২৬
২০ কৃষক পরিবারের দুই-পাঁচ-দশ টাকার সঞ্চয়ে গড়ে উঠছে আলোর পাঠ…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি নিয়ে যা জা…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ২৭ নভেম্বর
  • ৩১ অক্টোবর ২০২৬