শেষ ওভারের নাটকীয়তায় আবাহনীর বিপক্ষে ‘ফাইনালে’ মোহামেডান

২৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৬ PM
মোহামেডান-গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ

মোহামেডান-গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ © সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার (২৬ এপ্রিল) সুপার সিক্সে নিজেদের চতুর্থ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪ উইকেটে হারিয়েছে তারা। এই জয়ে ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে মোহামেডান। অন্যদিকে ১৫ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী লিমিটেড। এ ছাড়া ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে গাজী গ্রুপ।

সুপার সিক্সের শেষ রাউন্ডের ম্যাচে জিতলেই শিরোপা জয় করবে মোহামেডান। শেষ রাউন্ডে আবাহনীর মুখোমুখি হবে তারা। ওই ম্যাচ জিতলে আবাহনীর সমান ২৬ পয়েন্ট হবে মোহামেডানের। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শিরোপা জিতবে মোহামেডান। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ দশমিক ৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয় গাজী গ্রুপ। 

গাজীর হয়ে ওপেনার মুনিম শাহরিয়ার সর্বোচ্চ ৮০ রান করেন। ৮২ বল খেলে ১০ চার ও ২ ছক্কা হাঁকান তিনি। এ ছাড়া মিডল-অর্ডারে শেখ পারভেজ জীবন ৩৩, তাহজিবুল ইসলাম ৩২ ও সাদিকুর রহমান ২৬ রান করেন।

মোহামেডানের মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন সমান তিনটি করে এবং নাবিল সামাদ দুটি উইকেট নেন। 

জবাবে ৪০ রানে ২ উইকেট হারায় মোহামেডান। তৃতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নেন ওপেনার রনি তালুকদার ও অধিনায়ক তাওহীদ হৃদয়। রনি ৫৫ ও হৃদয় ৩৭ রান করে আউট হলে মোহামেডানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৪৮ রান।

ষষ্ঠ উইকেটে ৫৬ রানের জুটিতে মোহামেডানের জয়ের আশা ধরে রাখেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাইফউদ্দিন। ৪৭তম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৪৯ ও  দলীয় ২০৪ রানে আউট হন রিয়াদ। তখন জয়ের জন্য ২২ বলে ৩৩ রান দরকার ছিল মোহামেডানের। শেষ ওভারে দরকার পড়ে ১২ রান। 

গাজী গ্রুপের শেখ পারভেজ ইমনের করা শেষ ওভারের প্রথম ৪ বল থেকে মাত্র ৫ রান পায় মোহামেডান। পঞ্চম বলে ছক্কা মেরে প্রতিপক্ষের দলীয় রান স্পর্শ করেন নাসুম আহমেদ। আর শেষ বলে ১ রান নিয়ে মোহামেডানের জয় নিশ্চিত করেন নাসুম। 

২ চারে সাইফউদ্দিন ৩০ এবং এক চার ও ২ ছক্কায় ১৩ বলে ২১ রানে অপরাজিত থাকেন নাসুম। ম্যাচসেরা হন মোহামেডানের সাইফউদ্দিন।

ট্যাগ: বিসিবি
মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬