যে কারণে দর্শককে মারতে গিয়েছিলেন খুশদিল

২৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
খুশদিল শাহ

খুশদিল শাহ © সংগৃহীত

নিউজিল্যান্ড সফরে দর্শকদের সঙ্গে তর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন পাকিস্তানের খুশদিল শাহ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের পর এক দর্শককে মারতে গিয়েছিলেন তিনি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বেশ সমালোচনা হয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি

জিও নিউজকে খুশদিল বলেন, ‘দর্শক যে কথা বলেছিল, সেগুলো ভাষায় প্রকাশের অযোগ্য। আমি বছরের পর বছর ধরে এমন অপমান সহ্য করে আসছি। কিন্তু এগুলো যখন আমার দেশ বা মা–বাবার উদ্দেশে করা হয়, আমি তো আর চুপ থাকতে পারি না।’

তিনি যোগ করেন, ‘সেদিন আমি ব্যক্তিগত অপমান সহ্য করে গেছি। কিন্তু আমার জাতি আর পরিবারের প্রতি অশ্রদ্ধা সীমা অতিক্রম করে গিয়েছিল। এমনটা যদি আবারও ঘটে, আমি একই রকম প্রতিক্রিয়া দেখাব।’

এদিকে অভিযোগ উঠেছে, নির্বচাকদের থেকে বাড়তি সুবিধা নিয়ে দলে জায়গা পেয়েছেন খুশদিল। এ প্রসঙ্গে তার মন্তব্য, ‘৬ বছরে আমাকে তিন বা চারবার (বাদ পড়ার পর) দলে জায়গা করতে হয়েছে। কখনো কখনো আমাকে দ্বাদশ খেলোয়াড় করা হয়। কিন্তু আমি আমার ছন্দে থাকা নিয়ে সব সময় কাজ করি, যাতে করে সুযোগ পেলেই দলকে কিছু দিতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমি সব সময়ই সমালোচনার মুখে পড়ি। আমার পাশে যদি কেউ থাকত, তাহলে মানুষ আমাকে নিয়ে এসব করত না। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা মানুষ আমার পারফরম্যান্স নিয়ে কতটা জানে?’

বারবার স্কোয়াডে নিজের ফেরা নিয়েও যুক্তি দেখিয়েছেন খুশদিল। তার মতে, ‘এসব সমালোচনা আমার ওপর প্রভাব ফেলে না। কিন্তু আমার পাশে কেউ থাকলে তারা (সমালোচকেরা) চুপ থাকত। যেসব সেঞ্চুরি দলের জয়ে কোনো অবদান রাখে না, এর চেয়ে আমার ২০–২৫ রানের ইনিংস দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

ট্যাগ: বিসিবি
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পলমল গ্রুপ, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এফএইচ হলের প্রভোস্টকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, উদ্বেগ জান…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুহাত তুলে যে দোয়া করলেন জামায়াত আম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাফল্যের আকাঙ্ক্ষা, বাস্তবতার চাপ ও সরকারের ভেতরের চ্যালেঞ্জ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬—কোন দলের কত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬