পাকিস্তান ইস্যুতে কঠিন সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের

২৪ এপ্রিল ২০২৫, ০৬:২৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
ভারত-পাকিস্তান ম্যাচ

ভারত-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

গত ১৫ বছরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। তবে গেল মঙ্গলবার (২২ এপ্রিল) ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার আগের পরিস্থিতিতে ক্রীড়াপ্রেমীরা প্রত্যাশা করেছিলেন, হয়তো আগামীতে আবারও ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ আয়োজিত হতে পারে।

তবে মঙ্গলবারের আত্মঘাতী সেই হামলার পর এই সম্ভাবনা একেবারে শূন্যের কোটায় নেমে গেছে। আগামী কয়েক বছরের জন্য এই আলোচনাও আর সামনে না আসার সম্ভাবনা বেড়েছে। ওই হামলার পর নতুন করে দ্য গ্রিন ম্যানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা।

তার ভাষ্যমতে, ‘আমরা হামলার ক্ষতিগ্রস্থদের সঙ্গে আছি এবং এই ঘটনার নিন্দা জানাই। আমাদের সরকার যা বলবে, আমরা তাই করবো। দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলি না। কারণ, এটা সরকারের অবস্থান। ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলবো না। তবে আইসিসি ইভেন্টে আমরা খেলি। কারণ, এটা আইসিসির সঙ্গে সম্পৃক্ততা অনুযায়ী হয়। আইসিসিও জানে কী ঘটছে, তারাও বিষয়টি দেখছে।’

সবশেষ ২০১২-১৩ সালে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতে পাড়ি জমিয়েছিল পাকিস্তান। সেটাই ছিল দুই দলের শেষ দ্বিপাক্ষিক সিরিজ। এ ছাড়া ২০০৮ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ম্যান ইন ব্লুরা। বর্তমানে শুধুই আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হয় দল দুটি।

উল্লেখ্য, কাশ্মীরের পহেলগামে মর্মান্তিক হামলায় অন্তত ২০ জন নিহত এবং বহু মানুষ হতাহত হয়েছেন। জানা গেছে, পর্যটকদের ওপর গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। ২০১৯ সালের পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা এটি। ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, কাশ্মীরে ৮৫ হাজার বহিরাগত বসতির প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।

ট্যাগ: বিসিবি
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পলমল গ্রুপ, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এফএইচ হলের প্রভোস্টকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, উদ্বেগ জান…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুহাত তুলে যে দোয়া করলেন জামায়াত আম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাফল্যের আকাঙ্ক্ষা, বাস্তবতার চাপ ও সরকারের ভেতরের চ্যালেঞ্জ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬—কোন দলের কত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬