আলিসের অস্ত্রোপচার নিয়ে নতুন সিদ্ধান্ত বিসিবির

২৪ এপ্রিল ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
আলিস আল ইসলাম

আলিস আল ইসলাম © বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে খেলার সময়ে চোটে পড়েছিলেন আলিস আল ইসলাম। পরে জানা গিয়েছিল, হাঁটুর ওই চোট সারাতে অস্ত্রোপচার লাগবে এই স্পিনারের। তবে প্রায় দেড় মাস পেরিয়েও অস্ত্রোপচার হয়নি আলিসের।

শুরুর দিকে জানা গিয়েছিল, ব্যাংককের ফিফা স্পোর্টস মেডিসিন সেন্টারে হবে আলিসের অস্ত্রোপচার। অস্ত্রোপচারের পর প্রায় ৮ থেকে ১০ মাস ২২ গজের বাইরে থাকতে হবে এই স্পিনারকে। বছরখানেক সময় লাগার শঙ্কাও রয়েছে। এবার জানা গেল, ব্যাংকক ছাড়াও ভারতে অপারেশনের জন্য যোগাযোগ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, 'ভারতের নাম করা একজন ডাক্তার আছে। সেখানে চেষ্টা করা হচ্ছে, তবে দুটা অপশনই আমরা দেখছি ভারত এবং থাইল্যান্ড। ভারতের যিনি আছেন, তিনি অনেক নামকরা, তার সিরিয়াল পাওয়া যায় কি না, সেটা চেষ্টা করছি। যদিও এখন ভারতের একটা ভিসার ব্যাপার আছে। থাইল্যান্ডেরটা হয়ে গেছে ভিসা, ভারতেরটা আমরা চেষ্টা করছি, তাড়াতাড়ি করার জন্য।'

ভারতীয় সেই সার্জনের কাছে আগেও খেলোয়াড়দের পাঠানো হয়েছে। এ নিয়ে দেবাশীষ চৌধুরীর ভাষ্য, 'তার কাছে আগেও খেলোয়াড় পাঠিয়েছি, তবে সিরিয়াল পাওয়াটা খুব কঠিন। আমরা চেষ্টা করছি সেটা করার, তবে যদি ভারতে দেরি হয়, তাহলে অন্যভাবে চিন্তা করব আমরা। যদি তাড়াতাড়ি হয়, তাহলে ভারতেই হয়তো অপারেশনটা হবে।'

ট্যাগ: বিসিবি
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬