বেতন বাড়ানোর কথা বলতেই সাংবাদিকের ওপর চটলেন শান্ত

২৩ এপ্রিল ২০২৫, ০৮:৪১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৩ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

কয়েকদিন আগেই ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ক্রিকেটারদের পারফরম্যান্সে এর ছাপ নেই। জিম্বাবুয়ের মতো দলের সঙ্গেও ঘরের মাঠে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। এমন লজ্জার পরাজয়ের পর দায়ভার নিজের কাঁধে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই সঙ্গে বেতন বৃদ্ধির প্রশ্নে কিছুটা রেগেও গেছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন শান্ত। সেখানে একপর্যায়ে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আপনাদের বেতন বাড়ানো হয়েছে। ম্যাচ ফি বেড়েছে। আর কী করলে, আপনাদের পারফরম্যান্স ভালো হবে?

জবাবে শান্ত বলেন, ‘বেতন বাড়ানোয় আপনারা বোধ হয়, খুশি না।‘

এরপর সেই সাংবাদিক বলেন, ‘অবশ্যই খুশি। তবে আপনাদের পারফরম্যান্স আর কী করলে, ভালো হবে?' 
পরে শান্ত বলেন, ‘অনেক দিন পর বেতন বেড়েছে—এটা অবশ্যই ভালো খবর। বিসিবি অনেক আন্তরিক এই ক্ষেত্রে। তারা চেষ্টা করছেন। কিন্তু আর কী করলে, পারফরম্যান্স ভালো হবে—এটা বোধ হয় বসে আমাদের আলোচনা করে ঠিক করতে হবে।'

পরাজয়ের দায় স্বীকার করে শান্তর ভাষ্য, ‘বাকিদের দোষ দিচ্ছি না। সকালে আমরা যখন ব্যাট করতে নামি, যদি আরেকটু সময় টিকে থেকে রান করতাম, তাহলে ২০০-২২০ রান হতো। কিন্তু এই রানটা হয়নি। এর দায় সম্পূর্ণ আমি নিচ্ছি, কারণ আমি খুবই বাজে একটা সময় আউট হয়েছি।‘

ট্যাগ: বিসিবি
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬