টেস্টে এমন কিছু আগে দেখেনি বাংলাদেশ

২৩ এপ্রিল ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৬ PM
জাকের আলী অনিক

জাকের আলী অনিক © সংগৃহীত

ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্টই সম্ভবত বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আক্ষেপের অধ্যায়। বেশ খানিকটা তাড়াহুড়োর মধ্যেই ভারত-পাকিস্তানের সমর্থনে ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর পেরিয়ে গেছে দুই যুগ। তবে ২৫ বছরে পাড়ি দিয়েও কোনো বড় সাফল্য পায়নি লাল-সবুজেরা।

এখন পর্যন্ত টেস্ট খেলুড়ে সব দেশের সঙ্গেই জয়ের দেখা পায়নি টাইগাররা। রাজকীয় এই ফরম্যাটে বাংলাদেশের রেকর্ডবুক-ও সেভাবে সমৃদ্ধ না। চলমান সিলেট টেস্টেও সেই ব্যর্থতা-দুর্বলতার চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে। ঘরের মাঠে চেনা প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে আরও একবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে শান্ত বাহিনী।

তবুও শেষদিকে একার লড়াই জিইয়ে রেখেছিলেন জাকের আলী অনিক। টেলএন্ডারদের নিয়ে ব্যাট হাতে প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছিলেন। রোডেশিয়ানদের বিপক্ষে সতীর্থদের ব্যর্থতার গল্পে স্রোতের বিপরীতে ৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস সাজিয়েছেন উইকেটকিপার এই ব্যাটার।

যা কি না, বাংলাদেশের জন্য টেস্টে নতুন ইতিহাস লিখেছে। পাঁচ দিনের এই সংস্করণে অভিষেকের পর থেকে প্রথম বাংলাদেশি হিসেবে টানা ৪ টেস্টে অন্তত একটি করে ফিফটি ছোঁয়া ইনিংস খেলেছে জাকের। এর আগে, কখনোই এমন কিছু দেখেনি দেশের ক্রিকেট।

এদিকে এই রেকর্ডটাকে বিশ্বরেকর্ডে রূপ দেওয়ার সুযোগ থাকছে জাকেরের সামনে। সেজন্য আরও ৫ টেস্ট খেলতে হবে তাকে। টেস্ট অভিষেকে টানা ৮ টেস্টে অন্তত একটি করে ৫০ পেরুনো ইনিংসের মালিক কেবল শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। গেল বছরই এই বিশ্বরেকর্ড গড়েন লঙ্কান এই অলরাউন্ডার।

অন্যদিকে গত বছরের অক্টোবরে টেস্টে জাকের অভিষেক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন এই উইকেটকিপার ব্যাটার। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৫৩ এবং দ্বিতীয় টেস্টে ৯১ রানের ইনিংস খেলেন তিনি। আর সবশেষ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৮ রানের ইনিংস তার নামের পাশে।

তবে জাকের রেকর্ডের দিনে দিনটা সুখকর হয়নি বাংলাদেশের জন্য। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৫৫ রানে গুটিয়ে গিয়েছে স্বাগতিকরা। এতে সফরকারীদের সামনে মোটে ১৭৪ রানের লক্ষ্যমাত্রা। সেই পথ দেখেশুনেই পাড়ি দিচ্ছে রোডেশিয়ানরা।

ট্যাগ: বিসিবি
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬