জিম্বাবুয়েকে ১৭৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

২৩ এপ্রিল ২০২৫, ১২:৫৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৭ PM
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ © সংগৃহীত

দায়িত্বশীল ব্যাটিংয়ে ধীরে ধীরে দলীয় স্কোর বাড়িয়ে নিচ্ছিলেন জাকের আলি ও হাসান মাহমুদ। এই জুটিতে ভর করেই দেড়শ ছাড়ায় স্বাগতিকদের লিড। এরই মাঝে ফিফটির দেখা পান জাকের। সাবধানী ব‍্যাটিংয়ে ৪ চারে ১০৬ বলে পঞ্চাশ ছুঁয়ে ফেলেন তিনি। 

অন্যপ্রান্তে জাকেরকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন হাসান মাহমুদ। তবে পাগলাটে ব্যাটিংয়ে মাসাকাদজাকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড অফে মুজারাবানির হাতে ক্যাচ দেন এই ব্যাটার। ৫৮ বলে ১২ রানে ফেরেন এই পেসার। 

পরের বলে খালেদ আহমেদও প্যাভিলিয়নে ফেরেন। স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন এই পেসার। মাসাকাদজার সামনে হ্যাটট্রিকের সুযোগ ছিল। তবে তা হতে দেননি নাহিদ রানা।

নাহিদকে নিয়ে শেষ উইকেট জুটিতে স্কোর বাড়ানোর চেষ্টায় ছিলেন জাকের। তবে বেশি দূর এগোনো যায়নি। নাহিদের উইকেট অক্ষত থাকলেও দ্রুত রান বাড়াতে গিয়ে নিজের উইকেট খুইয়ে ফেলেন জাকের। এতে ২৫৫ রানে থামল বাংলাদেশ। সবমিলিয়ে সফরকারীদের ১৭৪ রানের লক্ষ্য দিলো লাল-সবুজেরা।

এর আগে, বৃষ্টিতে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের জন্য ‘কার্স’ হয়ে এসেছেন ব্লেসিং মুজারাবানি। স্কোরশিটে কোন রান যোগ করার আগেই শান্তকে ফেরান তিনি। অফ স্টাম্পের বাইরের শর্ট পিচ বল পুল করতে চেয়েছিলেন শান্ত। তবে এজ হয়ে ওপরে উঠে যায় বলটি। ফাইন লেগে সহজ ক্যাচ নেন ভিক্টর নিয়াউচি।

শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে উইকেটে এসে মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। মুজারাবানির গতির কাছে পরাস্ত হয়ে গালিতে থাকা ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ দেন এই অলরাউন্ডার। ১৫ বলে ১১ রানে তাকে ফিরিয়ে ক্যারিয়ারের তৃতীয় ফাইফার তুলে নেন মুজারাবানি।

এক ওভার পর রিচার্ড এনগারাভার শিকার হয়ে সাজঘরে ফেরেন তাইজুল। উইকেটের পেছনে থাকা মায়াভোর হাতে ক্যাচ দেন তিনি। এতে দিনের শুরুর ৬ ওভারে ৭ উইকেট খুইয়ে ফেলে বাংলাদেশ।

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬