ফের উইকেট ছুঁড়ে দিলেন শান্ত

২৩ এপ্রিল ২০২৫, ১১:৩৭ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৮ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

আগের রাতের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি খেলা। সকাল ১১টায় শুরু হয়েছে চতুর্থ দিনের খেলা। তবে খানিকটা পরে যারা খেলায় দৃষ্টি রেখেছেন, তা নিশ্চয়ই দৃশ্যটা দেখার সুযোগ পাননি। সিলেট টেস্টে প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও নিজের উইকেট বিলিয়ে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  

আগের দিনের খেলা শেষে গণমাধ্যমে কথা বলতে এসে মুমিনুল হক বলেছিলেন, চতুর্থ দিনে খেলতে হবে, ক্যালকুলেটিভ ক্রিকেট। দিনের শুরুটা তাই গুরুত্বপূর্ণ।

তবে শান্ত বোধহয়, সাবেক টাইগার দলপতির কথা মননিবেশ করেননি। দিনের একদম দ্বিতীয় বলেই বিদায় ঘণ্টা বাজে শান্তর।  ব্লেসিং মুজারাবানির শর্ট বল পুল ও  ফ্লিকের মাঝামাঝি মতন করতে গেলেন বাংলাদেশ অধিনায়ক। ফাইন লেগে জমা পড়ে ফিরলেন ৬০ রানে। এতে আগের দিনের স্কোর অর্থাৎ ১৯৪ রানেই পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

শান্তকে দ্রুত হারালেও এখনো ভালোভাবেই ম্যাচে আছে বাংলাদেশ । জাকের আলি অনিক ও মেহেদী হাসান মিরাজ মিলে লিড বাড়াচ্ছেন। লিডটা তিনশোর কাছে নিতে জাকের-মিরাজের জুটি বেশ গুরুত্বপূর্ণ, অন্যদিকে জিম্বাবুয়ে চায় লিড দুইশোর ভেতর রাখতে।

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬