৪ রানে ফিরলেন মুশফিক, চা বিরতিতে বাংলাদেশ

২২ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২৪ PM
মুশফিক

মুশফিক © সংগৃহীত

সিলেট টেস্টে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করলেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে দুই অঙ্কের কোটা পেরানোর আগেই ফেরার পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার বৃত্তেই আটকে রইলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তার বিদায়ের পরই চা-বিরতিতে গেছে দুই দল। চা বিরতির আগে ৪১ দশমিক ৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫৫ রান, লিড ৭৩ রানের। ৪৪ রানে ক্রিজে আছেন নাজমুল।

মঙ্গলবার (২২ এপ্রিল) বৃষ্টি বাগড়ায় ভেস্তে গেছে তৃতীয় দিনের প্রথম সেশন। প্রাকৃতিক এই নিয়ামকের বাধার পর ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টায় মুজারাবানির শর্ট বলে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়ে ৬৫ বলে ৩৩ করে ফেরেন জয়। 

এরপর উইকেটে এসেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন শান্ত। রিচার্ড এনগারাভার করা ২৩তম ওভারে ৪টি চার হাঁকান। তার  আগ্রাসী মনোভাবেই লিডের দেখা পায় স্বাগতিকরা। এতে ২৪ ওভারে তিন অঙ্ক ছুঁয়ে যায় বাংলাদেশের রান।

তবে ফিফটির সম্ভাবনা জাগিয়ে ফেরেন মুমিনুল হক। দলীয় ১৩৮ রানে ৮৪ বলে ৪৭ রান করে ভিক্টর নিয়াউচির শর্ট ডেলিভারিতে ফেরেন টাইগার এই ব্যাটার। মুশফিক-ও উইকেটে থিতু হতে পারেননি। ২০ বল খেলে ব্যক্তিগত ৪ রানে প্রথম স্লিপে আরভিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুশি। সবমিলিয়ে দ্বিতীয় সেশনে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান তুলেছে বাংলাদেশ। ২৮ দশমিক ৪ ওভারের খেলা হয়েছে এই সেশনে।

এর আগে, সিলেট টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছিল সফরকারীরা। স্বাগতিকদের মাত্র ১৯১ রানে গুটিয়ে কোন উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে দিন শেষ করেছিল রোডেশিয়ানরা। তবে দ্বিতীয় দিনের শুরুতেই তাদের চেপে ধরে টাইগাররা। দ্বিতীয় সেশনে লিড নিলেও খুব বেশি দূর এগোতে পারেনি সফরকারীরা। ২৭৩ রানে প্রথম ইনিংসে থেমেছে জিম্বাবুয়ে, লিড ছিল ৮২ রানের।

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬