থেমেছে বৃষ্টি, জানা গেল খেলা শুরুর সময়

২২ এপ্রিল ২০২৫, ১২:১৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩০ PM
থেমেছে বৃষ্টি

থেমেছে বৃষ্টি © সংগৃহীত

বৃষ্টি বাগড়ায় সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা এখনো শুরু হয়নি। প্রাকৃতিক এই নিয়ামকের বাধায় ভেস্তে গেছে প্রথম সেশন। তবে সবশেষ খবর বৃষ্টি থেমেছে, এখন আকাশে রোদ। এবার জানা গেল খেলা শুরুর সময়। দুপুর একটায় শুরু হবে খেলা। চা বিরতি হবে ৩টা ২০ মিনিটে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দিনের শুরু থেকেই সিলেটের পিচ কাভারে ঢাকা ছিল। এবার প্রথমবারের মতো সরলো কাভার। পিচ এবং মাঠ পর্যবেক্ষণ করে খেলা শুরুর সময় জানাবেন, ম্যাচ অফিশিয়ালরা। 

এদিকে দ্বিতীয় দিন খেলা শেষে ২৫ রানে এগিয়ে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক ক্রিজে টিকে আছেন।

এর আগে, সিলেট টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছিল সফরকারীরা। স্বাগতিকদের মাত্র ১৯১ রানে গুটিয়ে কোন উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে দিন শেষ করেছিল রোডেশিয়ানরা। তবে দ্বিতীয় দিনের শুরুতেই তাদের চেপে ধরে টাইগাররা। দ্বিতীয় সেশনে লিড নিলেও খুব বেশি দূর এগোতে পারেনি সফরকারীরা। ২৭৩ রানে প্রথম ইনিংসে থেমেছে জিম্বাবুয়ে, লিড ৮২ রানের।

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন আগ…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ হাজার রান, ৮ সেঞ্চুরি—তবু জাতীয় দলে খেলার ইচ্ছা নেই তাইবু…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার …
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচ বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসে ফুলেল শুভেচ্ছা নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ টেলিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৭ অক্টোবরের মধ্যেই
  • ০৫ অক্টোবর ২০২৬