ম্যাচে ফেরার আভাস দিয়ে রাখল বাংলাদেশ

২১ এপ্রিল ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৮ PM
জয়-মুমিনুল

জয়-মুমিনুল © সংগৃহীত

সিলেট টেস্টের প্রথম দিনের রঙিন গল্পটা জিম্বাবুয়ে লিখে থাকলে, দ্বিতীয় দিনটা নিশ্চিতভাবেই নিজেদের মত করেই লিখেছে বাংলাদেশ। ৯ উইকেট হাতে নিয়ে রোডেশিয়ানদের বিপক্ষে ২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় শেষ করেছে টাইগাররা।

দলীয় দুই অঙ্কের কোটা পেরোনোর পরই সাদমান ইসলাম ফিরলেও শেষবেলায় আর কোন বিপদ হতে দেননি মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। তাদের রক্ষণাত্মক ব্যাটিংয়ে ১৩ ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশের রান ৫৭। জয় ২৮ আর মুমিনুল ১৫ রানে তৃতীয় দিন শুরু করবেন।

এর আগে, বাংলাদেশের ১৯১ রানের জবাবে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল সফরকারীরা। তবে দিনের প্রথম ঘণ্টা শেষ হবার আগেই প্যাভিলিয়নে ফেরেন বেন কারান। ৫৫ বলে ১৮ রান করে কারান ফিরলে ভাঙে ৬৯ রানের উদ্বোধনী জুটি। 

এরপর দলীয় ৮৮ রানে জোড়া উইকেট হারায় সফরকারীরা। নাহিদ রানার দ্বিতীয় শিকারের পর রোডেশিয়ান শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। মধ্যাহ্নভোজের আগমুহূর্তে অধিনায়ক ক্রেইগ আরভিনকেও সাজঘরে ফেরান নাহিদ। ফেরার আগে অর্ধশতক পূর্ণ করেন ব্রায়ান বেনেট। ৬৪ বল মোকাবিলায় ৫৭ রান করেন তিনি। তবে দুই অঙ্কের দেখা পাননি নিক ওয়েলচ ও অধিনায়ক আরভিন।

মধ্যাহ্নবিরতি থেকে ফেরার পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মাধভেরে ও শন উইলিয়ামস। কিন্তু এই জুটি বড় হতে দেননি খালেদ আহমেদ। তার ইনসুইং ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মাধভেরে। ফেরার আগে ২৪ রান করেন তিনি। এরপর ৫৯ রান করে দ্রুত ফেরেন উইলিয়ামসও।

এরপর দ্রুতই আরও ৩ উইকেট হারায় সফরকারীরা। মায়াভো ৩৫, ওয়েলিংটন মাসাকাদজা ৬ ও ব্লেসিং মুজারবানি ১৭ রান করে সাজঘরে ফেরেন। শেষ ব্যাটার হিসেবে ভিক্টর নিয়াউচি (৭) ফিরলে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ের প্রথম ইনিংস। 

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ পাঁচটি ও নাহিদ রানা ৩ উইকেট নেন।

ট্যাগ: বিসিবি
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬