মিরাজের ফাইফারে অবশেষে অলআউট জিম্বাবুয়ে 

২১ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৮ PM
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ © সংগৃহীত

সিলেট টেস্টের প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রানে দিন শেষ করেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেটের পর দ্বিতীয় সেশনে ২ উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল স্বাগতিকরা। তবে লাল-সবুজের প্রতিনিধিদের হতাশায় ডুবিয়ে চা-বিরতির আগেই লিড নেয় রোডেশিয়ানরা। শেষমেশ মিরাজের ফাইফারে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৮২ রানের লিড পেয়েছে সফরকারীরা।

সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশের ১৯১ রানের জবাবে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল সফরকারীরা। তবে দিনের প্রথম ঘণ্টা শেষ হবার আগেই প্যাভিলিয়নে ফেরেন বেন কারান। ৫৫ বলে ১৮ রান করে কারান ফিরলে ভাঙে ৬৯ রানের উদ্বোধনী জুটি। 

এরপর দলীয় ৮৮ রানে জোড়া উইকেট হারায় সফরকারীরা। নাহিদ রানার দ্বিতীয় শিকারের পর রোডেশিয়ান শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। মধ্যাহ্নভোজের আগমুহূর্তে অধিনায়ক ক্রেইগ আরভিনকেও সাজঘরে ফেরান নাহিদ। সাজঘরে ফেরার আগে অর্ধশতক পূর্ণ করেন ব্রায়ান বেনেট । ৬৪ বল মোকাবিলায় ৫৭ রান করেন তিনি। তবে দুই অঙ্কের দেখা পাননি নিক ওয়েলচ ও অধিনায়ক আরভিন।

মধ্যাহ্ন বিরতি থেকে ফেরার পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মাধভেরে ও শন উইলিয়ামস। কিন্তু এই জুটি বড় হতে দেননি খালেদ আহমেদ। তার ইনসুইং ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মাধভেরে। ফেরার আগে ২৪ রান করেন তিনি। এরপর ৫৯ রান করে দ্রুত ফেরেন তাকে সঙ্গ দেওয়া উইলিয়ামসও।

এরপর দ্রুতই আরও ৩ উইকেট হারায় সফরকারীরা। মায়াভো ৩৫, ওয়েলিংটন মাসাকাদজা ৬ ও ব্লেসিং মুজারবানি ১৭ রান করে সাজঘরে ফেরেন। শেষ ব্যাটার হিসেবে ভিক্টর নিয়াউচি (৭) ফিরলে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ের প্রথম ইনিংস। 

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ পাঁচটি ও নাহিদ রানা ৩ উইকেট নেন।

ট্যাগ: বিসিবি
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬