শ্রীলঙ্কায় সিরিজ খেলতে দেশ ছাড়ল তামিমরা

২১ এপ্রিল ২০২৫, ০২:৫২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪০ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

চলতি মাসেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অনূর্ধ্ব-১৯ দলের ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ। লঙ্কানদের মাটিতে অনুষ্ঠেয় এই সিরিজের জন্য সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকা ছেড়েছে আজিজুল হাকিম তামিমের দল। 

ঢাকা ছাড়ার আগে এদিন সকালে মিরপুরের একাডেমি প্রাঙ্গণে দলীয় ফটোসেশনে যোগ দেন ক্রিকেটারসহ কোচিং স্টাফরা। এর আগে, গেল শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যেখানে অধিনায়ক হিসেবে যথারীতি আজিজুল হাকিম তামিম রয়েছেন । এ ছাড়া জাওয়াদ আবরার, সামিউল বশির রাতুল, কালাম সিদ্দিকি ওলিনরা দলে রয়েছেন। অতিরিক্ত হিসেবে আরও ৫ ক্রিকেটার দলে রয়েছেন।

এদিকে আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে শুরু হবে যুব টাইগারদের শ্রীলঙ্কা সফর। ২৬ এপ্রিল গড়াবে প্রথম ওয়ানডে। এ ছাড়া ২৮ এপ্রিল এবং ১, ৩, ৬ ও ৮ মে সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সিরিজের সবকটি ম্যাচই হাম্বানটোটায় গড়াবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ডবাই: রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।

ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে
  • ২০ এপ্রিল ২০২৬
ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সঙ্গে বিরোধীদলীয় নেতার…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসির ফল প্রকাশ এগিয়ে আনার প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬