‘এইভাবে চললে, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংস হবে’

২১ এপ্রিল ২০২৫, ০২:০০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪০ PM
নুরুল হাসান সোহান

নুরুল হাসান সোহান © সংগৃহীত

দিন দিন যেন ডুবছে দেশের ক্রিকেট। এর পেছনে আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট না হওয়া এবং ক্রিকেটার তুলে আনতে না পারার ব্যর্থতাকে বড় করে দেখছেন সংশ্লিষ্টরা। 

অতীত বলছে, একটা সময়ে খুলনা বিভাগ থেকেই অনেক ক্রিকেট পেতো বাংলাদেশ। তবে সিন্ডিকেটের দৌরাত্মে দীর্ঘ সময় ধরেই ক্রিকেটে সচল নেই বিভাগটি। সেখানকার ক্রিকেটও স্তিমিত। এবার জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহানও সেই প্রসঙ্গে আক্ষেপ জানালেন।

রোববার (২১ এপ্রিল) নিজের ফেসবুক পেজে এক পোস্টে সোহান বলেন, ‘একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অসংখ্য বড় তারকা ক্রিকেটার খুলনা বিভাগ থেকেই উঠে আসতো। কিন্তু কিছু সুবিধাভোগী ক্রিকেট সংগঠকদের ব্যবসায়ীক স্বার্থে ক্রমশই ক্রিকেটে পিছিয়ে পড়ছে খুলনার লোকাল ক্রিকেটাররা।’

তিনি আরও লেখেন, ‘প্রায় ৮-১০ বছর ধরেই খুলনা কোনো লীগ হচ্ছে না যার ফলে বঞ্চিত হচ্ছে খুলনা বিভাগের লোকাল ক্রিকেটাররা। বিভিন্ন সময়ে অনেকে উদ্যোগ নেয়ার পরও কিছু স্বার্থান্বেষী ব্যক্তির কারণে খুলনার ক্রিকেট নিয়ে কাজ করতে গিয়েও ব্যর্থ হয়েছে। এইসব ব্যক্তির কারণে খুলনায় ঘরোয়া টুর্নামেন্টও আয়োজন সম্ভব হয়নি বিগত বছরগুলোতে। যার ফলে খুলনার অসংখ্য প্রতিভাবান তরুণদের ক্যারিয়ার ধ্বংস হয়েছে এবং এর দায়ভার তারা কোনোভাবেই এড়াতে পারে না।’

এভাবে চললে দেশের ক্রিকেটই ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা সোহানের। উইকেটকিপার এই ব্যাটার বলেন, ‘স্বার্থান্বেষী এইসব সংগঠকদের কারণে ক্রমশই ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট তরুণরা। এইভাবে যদি চলতে থাকে তাহলে শুধু খুলনার ক্রিকেট না, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংসের পথে যাবে।’

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬