নাহিদময় বাংলাদেশের প্রথম সেশন

২১ এপ্রিল ২০২৫, ১২:৪৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪৭ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

সিলেট টেস্টে প্রথম দিন দুঃস্বপ্নের মত কাটলেও দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ। প্রথম সেশনে নাহিদ রানা একাই ৩ উইকেট শিকার করেছেন। সব মিলে ৪ উইকেট খুইয়েছে জিম্বাবুয়ে, আর মাত্র ৫৮ রানে পিছিয়ে রোডেশিয়ানরা। উইলিয়ামস ৩৩ ও মাধভেরে ৪ রানে ব্যাট করছেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১৯১ রানের জবাবে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল সফরকারীরা। তবে দিনের প্রথম ঘণ্টা শেষ হবার আগেই প্যাভিলিয়নে ফেরেন বেন কারান। ৫৫ বলে ১৮ রান করে কারান ফিরলে ভাঙে ৬৯ রানের উদ্বোধনী জুটি। 

এরপর দলীয় ৮৮ রানে জোড়া উইকেট হারায় সফরকারীরা। নাহিদ রানার দ্বিতীয় শিকারের পর রোডেশিয়ান শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। মধ্যাহ্নভোজের আগমুহূর্তে অধিনায়ক ক্রেইগ আরভিনকেও সাজঘরে ফেরান নাহিদ। সাজঘরে ফেরার আগে অর্ধশতক পূর্ণ করেন ব্রায়ান বেনেট । ৬৪ বল মোকাবিলায় ৫৭ রান করেন তিনি। তবে নিক ওয়েলচ ও অধিনায়ক আরভিন পাননি দুই অঙ্কের দেখাও।

লাঞ্চ বিরতির আগপর্যন্ত ৩৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান জড়ো করেছে জিম্বাবুয়ে। এখনও ৫৮ রানে পিছিয়ে তারা।

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬