দ্রুত ৩ উইকেট হারিয়ে মহাবিপদে বাংলাদেশ

২০ এপ্রিল ২০২৫, ০২:৫৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৫৮ PM
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ © সংগৃহীত

টেস্টে টানা তিন ইনিংসে শূন‍্য রানে মুমিনুল হকের ফেরার শঙ্কা ছিল। তবে সহজ ক্যাচ নিতে ব্যর্থ ছিলেন জিম্বাবুয়ে উইকেটরক্ষক নিয়াশা মায়াভো। 'জীবন' উপহার পাবার পর ১০০ বলে ছুঁয়ে ফেলেন পঞ্চাশ। কিন্তু ফিফটি ছোঁয়ার পর বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। মাসাকাদজার ফুল লেংথ বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে ৮ চার ও ১ ছক্কায় ১০৫ বলে ৫৬ রান করে আউট হন অভিজ্ঞ এই ব্যাটার।

এরপর ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। মুজারাবানির লাফিয়ে ওঠা ডেলিভারিতে কট বিহাইন্ড হন মিরাজ। ৪ বলে ১ রান ফেরেন এই অলরাউন্ডার। তার বিদায়ে মাত্র ১৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৭ রান। ক্রিজে জাকের নতুন সঙ্গী তাইজুল।

এর আগে, টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ করেনি বাংলাদেশ। দেখেশুনে খেলে কোন বিপদ হতে দেননি দুই ওপেনার। নতুন বলে ইনিংসের প্রথম ৬ ওভারে চার স্লিপ রেখেও চাপ তৈরি করতে পারেননি রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

তবে ইনিংসের নবম ওভারে বোলিংয়ে পরিবর্তন এনে সাফল‍্যের দেখা পেয়েছে সফরকারীরা। ভিক্তর নিয়াউচির চতুর্থ বলে পরাস্ত হন সাদমান। অফ স্টাম্পের বাইরের বলে একটু আগেভাগে স্ট্রেট ড্রাইভ করে ফেলায় টাইমিং হয়নি। তবে গালিতে কোন ভুল করেননি ব্রায়ান বেনেট। ২৩ বলে এক চারে ১২ রানে সাদমানের বিদায়ে ভেঙেছে ৩১ রানের উদ্বোধনী জুটি।

এক ওভার পর ফের উইকেট হারিয়েছে লাল-সবুজেরা। এবারও সেই নিয়াউচি। তার গুড লেংথের বলটিতে উইকেটের পেছনে ক্যাচ দেন মাহমুদুল। ১৪ রানে ফেরেন তিনি।

দুই ওপেনারের বিদায়ের পর প্রতিরোধ গড়েন অধিনায়ক শান্ত এবং মুমিনুল। ০ রানে মুমিনুলকে জীবন দেন জিম্বাবুয়ের উইকেটকিপার নিয়াশা মায়াভো। সিলেটে অসম বাউন্সে কিছুটা চালিয়ে খেলেন শান্ত। অন্যপ্রান্তে ধীরস্থির সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন মুমিনুল। সময় নিয়ে ক্রিজে জমে উঠেন তারা। শেষমেশ ২৪ ওভার শেষে ২ উইকেটে ৮৪ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয় সেশনেও সাবধানী শুরু করেছিলেন শান্ত-মুমিনুল।  সেট হয়ে ফিফটির দিকে এগিয়ে যাচ্ছিলেন শান্ত। তবে সেটা আর হলো হয়ে উঠেনি। দলীয় সেঞ্চুরি ও নিজের ফিফটি ছোঁয়ার আগেই তার বিদায়ঘণ্টা বাজে তার। মুজারাবানির শর্ট বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে ৪০ রানে ফেরেন টাইগার অধিনায়ক।

এরপর আক্রমণে এসেই উইকেটের দেখা পান ওয়েলিংটন মাসাকাদজা। তার শর্ট বলে সহজ ক‍্যাচ তুলে দেন বাংলাদেশের সফলতম টেস্ট ব‍্যাটার মুশফিকুর রহিম। এই স্পিনারকে গায়ের জোরে লেগে খেলেছিলেন। তবে চাহিদা অনুযায়ী ওপরে উঠেনি বল। ফলে মিড উইকেটে সহজ ক্যাচ নেন ব্রায়ান বেনেট।

৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬