দুই ওপেনারকে হারানোর পর শান্ত-মুমিনুলের প্রতিরোধ

২০ এপ্রিল ২০২৫, ১২:২৫ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:০৯ PM
নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হক

নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হক © সংগৃহীত

সিলেট টেস্টে প্রথম দিনের প্রথম সেশনে ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশ। তবে বোলিংয়ে পরিবর্তন এনেই সাফল্যের দেখা পায় জিম্বাবুয়ে। ১ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে বেশ বিপাকে পড়েছিল স্বাগতিকরা। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হকের ব্যাটে প্রতিরোধ গড়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছে বাংলাদেশ।

রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে স্বাগতিকরা। দেখেশুনে খেলে কোন বিপদ হতে দেননি দুই ওপেনার। নতুন বলে ইনিংসের প্রথম ৬ ওভারে চার স্লিপ রেখেও চাপ তৈরি করতে পারেননি রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

তবে ইনিংসের নবম ওভারে বোলিংয়ে পরিবর্তন এনে সাফল‍্যের দেখা পেয়েছে সফরকারীরা। ভিক্তর নিয়াউচির চতুর্থ বলে পরাস্ত হন সাদমান। অফ স্টাম্পের বাইরের বলে একটু আগেভাগে স্ট্রেট ড্রাইভ করে ফেলায় টাইমিং হয়নি। তবে গালিতে কোন ভুল করেননি ব্রায়ান বেনেট। ২৩ বলে এক চারে ১২ রানে সাদমানের বিদায়ে ভেঙেছে ৩১ রানের উদ্বোধনী জুটি।

এক ওভার পর ফের উইকেট হারিয়েছে লাল-সবুজেরা। এবারও সেই নিয়াউচি। তার গুড লেংথের বলটিতে উইকেটের পেছনে ক্যাচ দেন মাহমুদুল। ১৪ রানে ফেরেন তিনি।

দুই ওপেনারের বিদায়ের পর প্রতিরোধ গড়েন অধিনায়ক শান্ত এবং মুমিনুল। ০ রানে মুমিনুলকে জীবন দেন জিম্বাবুয়ের উইকেটকিপার নিয়াশা মায়াভো। সিলেটে অসম বাউন্সে কিছুটা চালিয়ে খেলেছেন শান্ত। অন্যপ্রান্তে ধীরস্থির সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন মুমিনুল। সময় নিয়ে ক্রিজে জমে উঠেছেন তারা। এতে লাঞ্চের আগে আর কোন বিপদ হয়নি। 

২৪ ওভার শেষে ২ উইকেটে ৮৪ রান তুলে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ। ৪৬ বলে ২১ রানে মুমিনুল এবং ৪৩ বলে ৩০ রান করে অপরাজিত শান্ত।

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬