প্রথম ঘণ্টায় ফিরলেন বাংলাদেশের দুই ওপেনার

২০ এপ্রিল ২০২৫, ১১:১৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মাহমুদুল হাসান জয়

মাহমুদুল হাসান জয় © সংগৃহীত

দিনের শুরুতে সাবধানী ছিলেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। অপ্রয়োজনীয় কোনো ঝুঁকি নিচ্ছিলেন না তারা। তবে বোলিংয়ে পরিবর্তন এনেই সাফল্য পেয়েছে জিম্বাবুয়ে। সাদমানকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙার পর আরেক ওপেনার জয়কেও প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন ভিক্তর নিয়াউচি।

রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে স্বাগতিকরা। দেখেশুনে খেলে কোন বিপদ হতে দেননি দুই ওপেনার। নতুন বলে ইনিংসের প্রথম ৬ ওভারে চার স্লিপ রেখেও চাপ তৈরি করতে পারেননি রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

তবে ইনিংসের নবম ওভারে বোলিংয়ে পরিবর্তন এনে সাফল‍্যের দেখা পেয়েছে সফরকারীরা। ভিক্তর নিয়াউচির চতুর্থ বলে পরাস্ত হন সাদমান। অফ স্টাম্পের বাইরের বলে একটু আগেভাগে স্ট্রেট ড্রাইভ করে ফেলায় টাইমিং হয়নি। তবে গালিতে কোন ভুল করেননি ব্রায়ান বেনেট। ২৩ বলে এক চারে ১২ রানে সাদমানের বিদায়ে ভেঙেছে ৩১ রানের উদ্বোধনী জুটি।

এক ওভার পর ফের উইকেট হারিয়েছে লাল-সবুজেরা। এবারও সেই নিয়াউচি। তার গুড লেংথের বলটিতে উইকেটের পেছনে ক্যাচ দেন মাহমুদুল। ১৪ রানে ফিরেছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দলীয় রান ২ উইকেটে ৩২। মুমিনুল ও শান্ত, দুজনই ক্রিজে নতুন।

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬