দুদকের সেই অভিযান নিয়ে কড়া বার্তা বিসিবি সভাপতির

১৯ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৩ PM
ফারুক আহমেদ

ফারুক আহমেদ © সংগৃহীত

সম্প্রতি নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মুজিববর্ষ উদ্‌যাপন উপলক্ষে বিসিবির ব্যয়ে প্রায় ১৮ কোটি টাকার গরমিল, বিপিএলসহ বিভিন্ন টুর্নামেন্ট-সিরিজে টিকিট বিক্রিতে স্বচ্ছতার অভাব এবং তৃতীয় বিভাগের দল গঠনে অনিয়ম এসব কিছুই দুদকের অনুসন্ধানে।

গেল মঙ্গলবার (১৫ এপ্রিল) বিসিবির কার্যালয়ে সেই অভিযানের পর এক সংবাদ সম্মেলনে দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানিয়েছিলেন, ‘বিসিবির বিভিন্ন ক্রিকেট লীগের বাছাইপ্রক্রিয়ায় দুর্নীতি, অবৈধ অর্থসহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে মূলত এই এনফোর্সমেন্ট অভিযানটি।’ 

শনিবার (১৯ এপ্রিল) দুদকের সেই অভিযান নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তার ভাষ্য, ‘যেদিন দুদক বিসিবিতে অভিযান চালায়, সেদিনই আমি দেশে ফিরি। মনে হয়েছে, তারা নির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে এসেছে। বোর্ড হিসেবে আমরা পূর্ণ সহযোগিতা করব। দুদকের যেসব নথি চাওয়া হয়েছে, সিইও তা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে।’

ফারুক আরও বলেন, ‘তদন্তে কিছু বেরিয়ে এলে আমরা সেটিকে ধামাচাপা দেব না, বরং কঠোর ব্যবস্থা নেব। আমি সিইওকে বলেছি, যেকোনো তথ্য তদন্ত কর্মকর্তারা চাইলে যেন সঙ্গে সঙ্গে দেওয়া হয়। সত্যি কিছু পাওয়া গেলে শাস্তির ব্যাপারে আমরা দ্বিধা করব না।’

ট্যাগ: বিসিবি
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬