বিশ্বকাপে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের 

১৫ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১৬ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। বৈশ্বিক এই টুর্নামেন্টে নিগার সুলতানা জ্যোতির অভিষেক সেঞ্চুরিতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই রেকর্ড সংগ্রহ পেয়েছিল টাইগ্রেসরা। এবার দলীয় অধিনায়কের জ্বলমলে ব্যাটিং এবং ফারজানা হক ও শারমিন আক্তারের ফিফটিতে সেই রেকর্ড-ও ভেঙে ফেলেছে লাল-সবুজেরা। স্কটল্যান্ড নারী দলকে ২৭৭ রানের বড় টার্গেট ছুঁড়ে দেয় বাংলার মেয়েরা। ওয়ানডেতে টাইগ্রেসদের এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।

মঙ্গলবার (১৫ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে  টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রানের রেকর্ড সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। দলের হয়ে ১১ চারে ৫৯ বলে সবোর্চ্চ ৮৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। ২৯ বলে মাত্র ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ইশমা তানজিম।

এরপর শারমিন আক্তারকে নিয়ে জুটি বাঁধেন আরেক ওপেনার ফারজানা হক। দায়িত্বশীল ব্যাটিংয়ে দুজনেই ফিফটি ছুঁয়েছেন। আবার কাছাকাছি সময়েই সাজঘরে ফেরেন এই দুই টপ-অর্ডার ব্যাটার। ৭৯ বলে ৫৭ রান করে শারমিন এবং ৮৪ বলে ৫৭ রান করে ফেরেন ফারজানা। 

ফর্মে থাকা দুই ব্যাটারকে হারিয়ে খানিকটা ধাক্কা খেলেও স্কোরশিট সচল রাখেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। একপ্রান্ত আগলে রেখে আগ্রাসী ব্যাটিংয়ে পথ দেখিয়েছেন টাইগ্রেস দলপতি। এতে স্কোরবোর্ডেও দ্রুত রান উঠেছে। সেঞ্চুরি ছুঁতে না পারলেও শেষপর্যন্ত ৫৯ বলে ৮৩ রান করে অপরাজিত ছিলেন জ্যোতি।

বাকিদের মধ্যে রিতু মনি ১৩ বলে ১২ এবং ইনিংসের শেষ ওভারে সাজঘরের ফেরার আগে ২২ বলে ২৬ রানের ইনিংস খেলেন ফাহিমা খাতুন। এতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৭৬ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ নারী দল।

স্কটল্যান্ডের হয়ে ২ উইকেট নেন কাথরিন ব্রেইস।

রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬