এলাকার মানুষের জন্য আধুনিক হাসপাতালের আর্জি শরিফুলের

১৫ এপ্রিল ২০২৫, ০৬:১২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১৬ PM
শরিফুল ইসলাম

শরিফুল ইসলাম © সংগৃহীত

সুখ সাগরে নিমজ্জিত মানুষেরা, অতীতের দুঃখগাঁথা ভুলে যাবেন; এমনটাই স্বাভাবিক। তবে জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলামের ক্ষেত্রে বিষয়টি হয়তো ভিন্ন। তারকাখ্যাতি পেলেও নিজের শেকড় ভুলেননি এই পেসার। নিজের জন্মস্থান পঞ্চগড় নিয়ে ভাবেন তিনি, সুযোগ পেলে ভালো কিছু করারও চেষ্টা করেন। 

শুধু নিজের এলাকা নিয়েই নয়, বিভিন্ন সময়ে দেশের নানান ইস্যুতেও শরিফুলকে কথা বলতে দেখা গিয়েছে। এবার নিজ এলাকার জন্য একটি হাসপাতালের দাবি জানালেন তিনি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শরিফুল লেখেন, 'আসসালামু-আলাইকুম, আমি যখন ছোট ছিলাম, পঞ্চগড়ের এই মাটিতে বড় হতে হতে অনেক সুন্দর মুহূর্তের সঙ্গে এমন কিছু কঠিন সময়ও দেখেছি, যা আজও আমাকে ব্যথিত করে। আমার চোখের সামনেই গুরুতর অসুস্থ মানুষদের রংপুর বা দিনাজপুর নিয়ে যাওয়ার পথে মারা যেতে দেখেছি। কারণ, পঞ্চগড়ে এমন কোনো বড় হাসপাতাল নেই, যেখানে তারা তাৎক্ষণিক চিকিৎসা পেতে পারত। আজও পঞ্চগড়বাসী সেই একই দুর্ভোগের মুখোমুখি। গুরুতর অসুস্থ রোগীদের রংপুর বা দিনাজপুরে ভালো চিকিৎসার জন্য যেতে ৩-৪ ঘণ্টা সময় লেগে যায়। অনেক সময় এই দীর্ঘ যাত্রাপথ রোগীদের জন্য হয়ে ওঠে মৃত্যুর কারণ।'

তিনি আরও লেখেন, 'এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য পঞ্চগড়ে একটি ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপন অত্যন্ত জরুরি। এটি শুধু রোগীদের জীবন বাঁচাবে না, বরং পঞ্চগড়ের মানুষের স্বাস্থ্যসেবার মানে বৈপ্লবিক পরিবর্তন আনবে।'

ট্যাগ: বিসিবি
‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬