সুপার লিগে মোহামেডানের হয়ে খেলবেন মোস্তাফিজ

১৫ এপ্রিল ২০২৫, ০৪:২৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:০৩ AM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) রাউন্ড রবিন লিগে ছিলেন না মোস্তাফিজুর রহমান। তবে আসন্ন সুপার লিগ থেকেই তাকে মাঠে দেখা যাবে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন কাটারমাস্টার। দলটির ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

গেল রোববার গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। আগামীকাল (১৬ এপ্রিল) থেকে সুপার লিগের খেলা শুরু হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকেই ঘরোয়া এই টুর্নামেন্টে দেখা গিয়েছিল। শুরুর দিকে জানা গিয়েছিল, পারিশ্রমিক ইস্যুতে খেলছেন না ফিজ। তবে পরে জানা যায়, কাঁধের ইনজুরিতে ভুগছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সময়ে চোট পেয়েছিলেন বাঁ-হাতি এই পেসার। এবার চোট পুনর্বাসন প্রক্রিয়া শেষে ফের ২২ গজে দেখা যাবে টাইগার এই পেসারকে।

বর্তমানে পুরোপুরি ফিট মোস্তাফিজ। দিন কয়েক আগেই শের-ই-বাংলায় নিয়মিত অনুশীলন করেছেন তিনি। সুপার লিগের জন্য ফিজের সঙ্গে চুক্তি করেছে ডিপিএলের দল মোহামেডান ক্লাব। সব ঠিক থাকলে সুপার লিগের প্রথম ম্যাচ থেকেই খেলবেন ফিজ।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬