আগস্টেই বাংলাদেশ সফরে আসছে ভারত, সময়সূচি ঘোষণা

১৫ এপ্রিল ২০২৫, ০২:২৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:০৭ AM
আগস্টেই বাংলাদেশ সফরে আসছে ভারত

আগস্টেই বাংলাদেশ সফরে আসছে ভারত © সংগৃহীত

সাদা বলের সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল। এই সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দল দুটি। মঙ্গলবার (১৫ এপ্রিল) এই সিরিজের সময়সূচি ঘোষণা করেছ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৩ আগস্ট ঢাকায় আসবে ম্যান ইন ব্লু'রা। ১৭ ও ২০ আগস্ট মিরপুরে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত। এরপর  চট্টগ্রামে চলে যাবে দুই দল। সেখানে ২৩ আগস্ট তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৬ আগস্ট প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। এরপর ঢাকায় ফিরবে দুই দলই। আগামী ২৯ আগস্ট ও ৩১ আগস্ট মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি গড়াবে। এরপর ১ সেপ্টেম্বর দেশে ফিরবে ভারতীয় দল।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬