আইসিসিতে ফিরলেন সৌরভ গাঙ্গুলী

১৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৮ AM
সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী © সংগৃহীত

আইসিসি মেন্স ক্রিকেট কমিটির প্রধান হিসেবে আবারও পুনঃনিয়োগ পেয়েছেন সৌরভ গাঙ্গুলী। এ ছাড়া প্যানেল সদস্য হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন ভিভিএস লক্ষ্মণ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

২০০০-০৫, এই পাঁচ বছর ভারতীয় জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন গাঙ্গুলী। ২০২১ সালে তিনি প্রথম এই কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ৫২ বছর বয়সী গাঙ্গুলী সতীর্থ অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছেন। তিন বছরের দায়িত্ব শেষে কুম্বলে তার পদ থেকে সড়ে দাঁড়ান। 

গাঙ্গুলি ও লক্ষ্মণ ছাড়াও এই কমিটিতে আফগানিস্তানের সাবেক খেলোয়াড় হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং তারকা ডেসমন্ড হেইন্স, দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা এবং ইংল্যান্ডের সাবেক ব্যাটার জোনাথন ট্রট রয়েছেন। 

এদিকে আইসিসি উইমেন্স ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অফ-স্পিনার ক্যাথেরিন ক্যাম্পবেল। এই কমিটিতে আরো আছেন সাবেক অস্ট্রেলিয়ান খেলোয়াড় আভ্রিল ফাহে ও ক্রিকেট সাউথ আফ্রিকার ফোলেটসি মোসেকি।

মুলারকে টপকে বিশ্বমঞ্চে ব্রাজিলের সর্বকনিষ্ঠ অ্যাসিস্টদাতা …
  • ২৫ জুন ২০২৬
বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতায় কাটছাঁটের প্রস্তাব সচিব কমিটিতে, ব…
  • ২৫ জুন ২০২৬
রোনালদো-নেইমারদের রেকর্ডে ভাগ রিয়াল তারকা ভিনিসিয়াসের
  • ২৫ জুন ২০২৬
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৫ জুন ২০২৬
বজ্রপাতে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২
  • ২৫ জুন ২০২৬