রিশাদের প্রশংসায় পঞ্চমুখ শাহিন আফ্রিদি

১৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৯ AM
শাহিন শাহ আফ্রিদি-রিশাদ হোসেন

শাহিন শাহ আফ্রিদি-রিশাদ হোসেন © সম্পাদিত

অভিষেকেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রঙ ছড়িয়েছেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের জার্সিতে ৩১ রান খরচায় ৩ উইকেট নিজের ঝুলিতে পুড়েন বাংলাদেশের এই লেগি। তার দাপুটে বোলিংয়ের দিনে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর।

দুর্দান্ত অভিষেকে প্রশংসায় ভাসছেন রিশাদ। লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদিও টাইগার এই স্পিনারের প্রশংসা করেছেন। 

ম্যাচ শেষে রিশাদের প্রশংসা করে লাহোর অধিনায়ক বলেন, ‘আমরা যখন রিশাদকে একাদশে নিই, তখন মিডল ওভারে উইকেট নিতে পারার বিষয়টি চিন্তা করেছিলাম। ডেভিড ভিসে এই ম্যাচে খেলতে পারেননি, রিশাদ ছিল ওই জায়গায় সেরা পছন্দ।’ 

উল্লেখ্য, আসরের উদ্বোধনী ম্যাচে লাহোরের একাদশে ছিলেন না রিশাদ। মূলত টিম কম্বিনেশনের জন্যই তাকে একাদশের বাইরে রেখেছিল দলটি। তবে গতকালের পারফরম্যান্সের পর তাকে একাদশের বাইরে রাখা কঠিনই হবে।

রোববার (১৩ এপ্রিল) রাতে ব্যাটিংয়ে নেমে ফখর জামান ও স্যাম বিলিংসের ফিফটিতে ৬ উইকেটে ২১৯ রানের বড় পুঁজি পেয়েছিল রিশাদের লাহোর। জবাবে ৭৯ রানে পরাজয়ের স্বাদ নেয় কোয়েট্টা গ্লাডিয়েটার্স।

ট্যাগ: বিসিবি
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬