বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল

১৪ এপ্রিল ২০২৫, ০৪:১২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৯ AM
দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল © সংগৃহীত

সাদা বলের সিরিজ খেলতে আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। এই সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দল দুটি। জানা গেছে, আগামী ২ মে ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা দল

চট্টগ্রামে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সকাল ১০টায় শুরু হবে। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামী ৬ মে সিরিজের প্রথম ওয়ানডেতে নামবে দল দুটি। একই ভেন্যুতে ৮ ও ১১ মে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে

অন্যদিকে কক্সবাজারে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে। ১৪ মে থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। কক্সবাজার অ্যাকাডেমি মাঠে দুপুর দেড়টা থেকে ম্যাচগুলো গড়াবে। একই মাঠে ১৬ ও ১৮ মে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে।

দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বাংলাদেশ সফরের সূচি:
৬ মে, প্রথম ওয়ানডে
৮ মে, দ্বিতীয় ওয়ানডে
১১ মে, তৃতীয় ওয়ানডে
১৪ মে, প্রথম টি-টোয়েন্টি
১৬ মে, দ্বিতীয় টি-টোয়েন্টি
১৮ মে, তৃতীয় টি-টোয়েন্টি 

মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬