সুপার লিগ খেলবে যে ৬ দল, রেলিগেশন লিগে যারা

১৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২৫ AM
ডিপিএলের ১২ দলের অধিনায়ক

ডিপিএলের ১২ দলের অধিনায়ক © সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগে কোন ৬ দল খেলবে, তা আগেই চূড়ান্ত হয়েছে। ১২ দলের মাঠের লড়াই শেষে ৬ দল সুপার লিগে জায়গা করে নিয়েছে। আগামী ১৬ এপ্রিল শুরু সুপার সিক্সের লড়াই হবে।

১১ ম্যাচে ৯ জয় ও ২ পরাজয়ে ১৮ পয়েন্টে টেবিলের সবার ওপরে মোহামেডান। সাদা-কালোদের চিরপ্রতিদ্বন্দ্বী আকাশী-হলুদ জার্সির আবাহনী দ্বিতীয়স্থানে রয়েছে।

এদিকে বাকি ৪ দল কারা হতে যাচ্ছে, শনিবারই (১২ এপ্রিল) তা বোঝা যাচ্ছিল। তবে কারোর অবস্থানই স্পষ্ট ছিল না। বিশেষ করে গাজী গ্রুপ, লিজেন্ডস অব রুপগঞ্জ ও অগ্রণী ব্যাংকের কোন দল, কত নম্বরে থেকে সেরা ছয়ে উঠবে, তা শেষদিকের খেলার ওপর নির্ভর করছিল।

শেষদিনে এসে নিজ নিজ অবস্থান আরও পাকাপোক্ত করেছে গাজী গ্রুপ ও অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংকের কাছে বড় ব্যবধানে হেরে ৬ নম্বরে লিজেন্ডস অব রুপগঞ্জ।

৬ দলের সর্বশেষ অবস্থান অনুযায়ী, শীর্ষে মোহামেডান, আবাহনী দ্বিতীয়, গাজী গ্রুপ (১৬ পয়েন্ট) তৃতীয়, গুলশান (১৫ পয়েন্ট) পেয়ে চতুর্থ, অগ্রণী ব্যাংক (১৪ পয়েন্ট) পঞ্চম এবং লিজেন্ডস অব রুপগঞ্জ (১৩ পয়েন্ট) ষষ্ঠ।

অন্যদিকে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে থেকে লিগ শেষ করলো তারকাখচিত দল প্রাইম ব্যাংক। তাদের ঠিক পিছনে অষ্টম স্থানে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ৭ পয়েন্টে ৯ নম্বরে রুপগঞ্জ টাইগার্স। ফলে, রেলিগেশন লিগ এড়িয়ে নিরাপদে থাকলো প্রাইম ব্যাংক, ধানমন্ডি ও রুপগঞ্জ টাইগার্স। 

তবে পরের তিন দল পারটেক্স (৬ পয়েন্ট নিয়ে দশম) ব্রাদার্স ইউনিয়ন (৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বর) ও শাইনপুকুর (২ পয়েন্ট নিয়ে ১২ নম্বর) মোটেই নিরাপদ নয়। রেলিগেশন লিগ খেলতে হবে তাদের। সুপার লিগের মত রেলিগেশন লিগেও প্রথম লিগের পয়েন্ট ধরা হবে। ফলে মাত্র ২ পয়েন্ট পাওয়া শাইনপুকুরের নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল।

ট্যাগ: বিসিবি
কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬