প্রতি ছক্কায়, প্রতি উইকেটে ফিলিস্তিন শিশুদের জন্য ১ লাখ রুপি

১৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২৮ AM
ছক্কা, উইকেটে ফিলিস্তিন শিশুদের সহায়তা করবে মুলতান সুলতানস

ছক্কা, উইকেটে ফিলিস্তিন শিশুদের সহায়তা করবে মুলতান সুলতানস © এক্স

গাজায় ইসরায়েলের গণহত্যা চলছেই। সাধারণ মানুষের পাশাপাশি শিশুদের ওপরও হত্যাযজ্ঞ চালাচ্ছে তারা। বিশ্বের বিবেকবান মানুষেরা তাদের বিরুদ্ধে সরব হয়েছে। ক্রীড়াঙ্গনে অনেকেই ফিলিস্তিনি জনগণকে সমর্থন দিচ্ছেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতান্স বাদ যায়নি।

গেল শুক্রবার পিএসলের দশম আসর শুরু হয়েছে। চলতি এই আসরে প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য গাজায় শিশুদের সহায়তায় কাজ করা দাতব্য সংস্থাগুলোর তহবিলে এক লাখ পাকিস্তানি রুপি করে যোগ হবে।

এ ব্যাপারে মুলতানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান জানিয়েছেন, ‘আমাদের খেলোয়াড়দের প্রতিটি ছক্কা, চার বা উইকেটের জন্য আমরা ফিলিস্তিন ও গাজার শিশুদের সহায়তায় কিছু করব। ’

এদিকে এক ভিডিও বার্তায় মুলতানের মালিক আলী খান তারিন জানিয়েছেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। বোলাররাও এ উদ্যোগে শামিল হতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে। এ অর্থটা যাবে বিশেষ করে শিশুদের জন্য।’

এই ঘোষণার পর এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে মুলতান। ওই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন দলটির ব্যাটাররা। করাচির বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ২৩৪ রান তোলে তারা। দুইশ ছাড়ানো এই ইনিংসে মোট ৮টি ছক্কা হয়েছে এবং ২৩টি বাইন্ডারি হয়েছে। তবে ম্যাচটি জিততে পারেনি তারা।

স্টেট ইউনিভার্সিটি ও বেঙ্গল মিটের মধ্যে সমঝোতা স্মারক
  • ২৩ নভেম্বর ২০২৬
আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, আহত ৭ পুলিশ
  • ২৩ নভেম্বর ২০২৬
গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬