হুইলচেয়ার ক্রিকেটের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১৩ এপ্রিল ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২৮ AM
হুইলচেয়ার ক্রিকেটের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

হুইলচেয়ার ক্রিকেটের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ © সংগৃহীত

প্রথমবারের মতো অনুষ্ঠেয় হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। এই প্রতিযোগিতার আয়োজন করছে আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্য পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল। 

রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা সদস্য ও অধিনায়ক মোহাম্মদ মহসিন।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ চলবে, লাহোর ও ফয়সালাবাদে টুর্নামেন্টের ম্যাচগুলো হবে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত—এই ৮টি দেশ এই বিশ্বকাপে অংশ নেবে। প্রতিটি দল ২১ সদস্যের একটি স্কোয়াড পাঠাবে, এর মধ্যে ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা এবং ১ জন আম্পায়ার থাকবেন।

বিবৃতিতে মোহাম্মদ মহসিন বলেছেন, ‘বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং হুইলচেয়ার ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।’

মহসিন আরও বলেছেন, ‘আমাদের এই বিশ্বকাপে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত কোনো স্পনসর বা আর্থিক সহযোগী নেই। তাই আমরা বাংলাদেশের সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) কাছে অনুরোধ জানাই, আপনারা এই দলের পাশে দাঁড়ান এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটি বাস্তবায়নে সহযোগিতা করেন।’

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬