প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে যে রেকর্ড গড়লেন কোহলি

১০ এপ্রিল ২০২৫, ১০:৩১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৬ AM
বিরাট কোহলি

বিরাট কোহলি © ফাইল ফটো

নতুন নতুন রেকর্ড গড়ে চলেছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা এবার প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলে হাজার বাউন্ডারি মেরে ইতিহাস গড়লেন।

আইপিএলে ইতোমধ্যে সর্বকালের শীর্ষ রান সংগ্রাহক হয়েছেন। এছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতায় ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন আগেই। হাজার বাউন্ডারির মাইলফলকে পৌঁছাতে বৃহস্পতিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দুটি বাউন্ডারি দরকার ছিল কোহলির।

৩৬ বছর বয়সী ব্যাটার বড় কোনও ইনিংস খেলতে না পারলেও দুটি ছয় ও একটি চারে ১৩ বলে ২২ রান করেন এবং পেরিয়ে যান হাজার বাউন্ডারি। ২৮০ ছয়ের সঙ্গে ৭২১ চারে তার বাউন্ডারি ১০০১টি।

কোহলির আশেপাশে কেউ নেই। একমাত্র শিখর ধাওয়ান ৯০০ বাউন্ডারির মাইলফলকে। বাঁহাতি ভারতীয় ওপেনার ৭৬৮ চার ও ১৫২ ছয় মিলিয়ে ৯২০ বাউন্ডারির মালিক।

ট্যাগ: ক্রিকেট
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬
শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
  • ৩১ অক্টোবর ২০২৬