পিএসএল খেলতে দেশ ছাড়লেন রিশাদ-লিটন

০৮ এপ্রিল ২০২৫, ১২:২০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৪ PM
লিটন দাস ও রিশাদ হোসেন

লিটন দাস ও রিশাদ হোসেন © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। গত জানুয়ারিতে অনুষ্ঠেয় পিএসএল ড্রাফট থেকে দল পেয়েছিলেন বাংলাদেশের ৩ তারকা ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। 

এই টুর্নামেন্টে ভিন্ন তিন ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে জড়াবেন তারা। লিটন করাচি কিংসে, রিশাদ লাহোর কালান্দার্সে আর পেশোয়ার জালমির জার্সি গায়ে উঠবে নাহিদ রানার। আগামী ১১ এপ্রিল পিএসএলের দশম আসরের পর্দা উঠবে। সেখানেই এই তিন তারকার দেখা মিলবে।

এই টুর্নামেন্ট খেলতে এরই মধ্যে ছাড়পত্র পেয়েছেন এই তিন ক্রিকেটার। এরপর সোমবার সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন লেগ স্পিনার রিশাদ। একদিন পর মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পিএসএল খেলতে ঢাকা ত্যাগ করেন লিটন।

ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লিটন ছবি শেয়ার করে বিষয়টি জানিয়েছেন। দেশ ছাড়ার আগে নিজ এবং দলের জন্য দোয়া এবং সাপোর্ট চেয়েছেন তিনি। অন্যদিকে দেশ ছাড়ার আগে নিজ দল লাহোরকে শিরোপা জেতানোর প্রত্যয় শুনিয়েছেন রিশাদ। 

এদিকে নাহিদ অবশ্য এখনই যাচ্ছেন না। সিলেট টেস্টের পরেই তাকে পাবে তার দল পেশোয়ার জালমি। তবে পুরো আসরের জন্য বিসিবির অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছেন রিশাদ এবং লিটন। ফলে, আসন্ন জিম্বাবুয়ে সিরিজে লিটনকে দেখা যাচ্ছে না।

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬