উন্নত চিকিৎসার জন্য দেশ ছেড়েছেন তামিম

০৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৫ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য দেশ ত্যাগ করেছেন তামিম। সোমবার (৭ এপ্রিল) সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করলেও ঠিক কোন হাসপাতালে ভর্তি হচ্ছেন তামিম, সেটা এখন পর্যন্ত জানা যায়নি।

এর আগে গত ২৪ মার্চ সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম। সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে এনজিওগ্রাম করার পর তার হার্টে একটি ব্লক ধরা পড়ে। অবস্থা বিবেচনায় তৎক্ষণাৎ তাঁর হার্টে একটি স্টেন্ট (রিং) বসানোও হয়েছে হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে দুই দিন ভর্তি থাকার পর ঈদের আগেই বাসায় ফিরেছেন তামিম। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন এই ৩৬ বছর বয়সী ক্রিকেটার।

তবে এখানেই থেমে নেই চিকিৎসা। হৃদ্‌যন্ত্রের বর্তমান অবস্থা ও শারীরিক অন্যান্য দিক আরও ভালোভাবে পর্যালোচনার জন্য সিঙ্গাপুর যাওয়ার সিদ্ধান্ত নেন। শুরুতে থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও, পরিবারের সিদ্ধান্তে গন্তব্য বদলে গেছেন সিঙ্গাপুরে। পারিবারিক সূত্র জানিয়েছে,  সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদ্‌রোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন তামিম। সেখানে পরামর্শ নেওয়ার পাশাপাশি পুরো শরীরের পূর্ণাঙ্গ স্বাস্থ্যপরীক্ষাও করাবেন তিনি।

তামিমের বর্তমান অবস্থা নিয়ে ইতিবাচক বার্তাই দিয়েছেন চিকিৎসকেরা। ঢাকার এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর আমাদের কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন।’

তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে সার্বক্ষণিক খোঁজ রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, ‘তামিম এখন আশঙ্কামুক্ত, তবে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী বাড়িতেই আছেন এবং স্বাভাবিক চলাফেরা করতে পারছেন।’

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬