নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি

০৭ এপ্রিল ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৩৭ PM
জেমস প্যামেন্ট

জেমস প্যামেন্ট © সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের জন্য জেমস প্যামেন্টকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের সঙ্গে থাকবেন তিনি।

চলতি আইপিএলের আগ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ ছিলেন তিনি। তার পরিবর্তে চলতি আসরে কার্ল হপকিন্সকে ভিড়িয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ৭ বছর মুম্বাইয়ের দায়িত্বে থাকা প্যামেন্ট এখন বাংলাদেশের কোচের ভূমিকায়। 

জিম্বাবুয়ে সিরিজের আগেই বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ সাবেক এই ক্রিকেটার। ইংল্যান্ডে জন্ম নিলেও নিউজিল্যান্ডের অকল্যান্ডের হয়ে পেশাদারি ক্রিকেট খেলেছেন ৫৬ বছর বয়সী প্যামেন্ট।

২০১৮ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ ছিলেন জেমস প্যামেন্ট। দীর্ঘদিন খেলোয়াড়দের ফিল্ডিং ও রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে কাজ করেছেন। এর মাঝে নর্দান ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন। 

এর আগে, নিউজিল্যান্ড জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলের অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ করেছেন। এ ছাড়া নিউজিল্যান্ড ‘এ’ এবং নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে প্যামেন্টের।

বিসিবির বিবৃতিতে তিনি বলেছেন, 'বাংলাদেশের মতো প্রতিভাবান দলের সাথে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত। জিম্বাবুয়ের সিরিজের আগে খেলোয়াড়দের ব্যাকরুম স্টাফ হিসেবে যোগ দিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।'

ট্যাগ: বিসিবি
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬