তারকা ঠাসা ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের আতহার

০৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৪ PM
আতহার আলী খান

আতহার আলী খান © সংগৃহীত

প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশি কেউ জায়গা পেলেন। পিএসএলের দশম আসরে মাইক্রোফোন হাতে এবার আতহার আলী খানকে শোনা যাবে।

রোববার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসএলের ধারাভাষ্য প্যানেলের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই তালিকায় বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতহার প্রথমবার স্থান পেয়েছেন। 

ধারাভাষ্য প্যানেলে ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক, মার্ক নিকোলাস, ডমিনিক কর্ক ও মার্ক বুচাররাও রয়েছেন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি ও অভিজ্ঞ ধারাভাষ্যকার মাইক হেইসম্যান, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং অস্ট্রেলিয়ার দুইবারের নারী বিশ্বকাপজয়ী লিসা স্তালেকারও তালিকায় রয়েছেন।

এদিকে এবারই প্রথম পিএসএলে পুরোপুরি উর্দু ধারাভাষ্য সম্প্রচার করা হবে। বিশেষ সেই প্যানেলে আলি ইউনুস, আকিল সামার, মারিনা ইকবাল, সালমান বাট এবং তারিক সাঈদরা থাকছেন। কিছু ম্যাচে উর্দুতে অংশ নেবেন মূল ধারাভাষ্যকাররাও।

পিএসএলের এবারের আসরে করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১১ এপ্রিল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী এবং ১৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬