তামিম-রিয়াদের বিদায়ে তরুণদের সুযোগ দেখছেন মিরাজ

০৬ এপ্রিল ২০২৫, ০৮:১৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৪ PM
মেহেদী হাসান মিরাজ-তামিম ইকবাল

মেহেদী হাসান মিরাজ-তামিম ইকবাল © সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডে আজ (৬ এপ্রিল) ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন মেহেদী হাসান মিরাজ। পরে শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে কথা বলেন এই অলরাউন্ডার। সেখানে তার দাবি, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জ। 

মিরাজের ভাষ্যমতে, 'আন্তর্জাতিক ম্যাচ সবসময়ই কঠিন হয়, সেটা আপনি যে দলের বিপক্ষেই খেলেন। বড় দল বা ছোট দল এমন নয়। পারফর্ম করলে আন্তর্জাতিকভাবেই হিসাব হবে।'

এদিকে সম্প্রতি অবসরে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটার। এই তালিকায় সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটাররা রয়েছেন।

এ প্রসঙ্গে মিরাজ বলেন, 'তরুণ খেলোয়াড়দের সুযোগ আসতে পারে। ওয়েস্ট ইন্ডিজে আমরা যেই ম্যাচটা জিতেছিলাম, সেই ম্যাচে অনেক অভিজ্ঞ খেলোয়াড়রা ছিল না।'

তিনি আরও বলেন, 'তরুণ খেলোয়াড়েরা সুযোগ পেয়েছিল। আবার এই সিরিজেও অনেক তরুণ খেলোয়াড়দের সুযোগ হবে। তবে সুযোগের সাথে সাথে তাদের পারফর্ম করাও খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়েরা অবসরে চলে গেছেন।'

ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে মিরাজ বলেন, 'দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদেরই পারফর্ম করতে হবে। আমাদের দলটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে এবং দায়িত্ব আমাদের সবার। কীভাবে ভালো করা যায় দেখতে হবে। এসব সিরিজগুলোতে ভালো করে আমরা যেখানে উন্নতি করতে পারি সেগুলো করতে এবং বাংলাদেশকে (উপরে) নিয়ে যেতে হবে।'

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬