তামিমের জায়গায় যেভাবে দল সামলাবেন হৃদয়

০৫ এপ্রিল ২০২৫, ০৮:৪২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৩০ AM
তামিম ইকবাল-তাওহীদ হৃদয়

তামিম ইকবাল-তাওহীদ হৃদয় © সংগৃহীত

ঈদের ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) থেকে ক্রীড়াঙ্গনের ব্যস্ততা ফের শুরু হচ্ছে। এদিন থেকে আবারও মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের খেলা। তবে এই পর্ব থেকে মোহামেডান অধিনায়ক তামিম ইকবালকে দেখা যাবে না। হৃদরোগে আক্রান্ত হয়ে কার্যত পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই ওপেনার। 

এদিকে মাঠের খেলা গড়ানোর আগে তামিমের স্থলাভিষিক্ত হিসেবে অধিনায়কত্ব কে পাবেন, তা নিয়ে নানান আলোচনা ছিল। শেষ পর্যন্ত তারকায় ঠাসা মোহামেডানের অধিনায়কত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়। তবে এটাকে চাপ হিসেবে নিতে চান না হৃদয়। শনিবার (৫ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন নতুন এই অধিনায়ক।

সেখানে হৃদয় বলেন, ‘চ্যালেঞ্জ সব সেক্টরে আছে আপনার প্রফেশনে আছে, আমার প্রফেশনেও আছে। তো চেষ্টা করব আমি এটা এনজয় করার জন্য। এবং চেষ্টা করব দলের জন্য যতটুকু পারব এই দিকটাতে কন্ট্রিবিউট করার জন্য।’

অসুস্থতার কারণে নেই তামিম। আর জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে মোহামেডানের অনেক খেলোয়াড়ই জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন। তবে এটাকে নতুনদের জন্য সুযোগ হিসেবে দেখছেন হৃদয়।

এ প্রসঙ্গে হৃদয় বলেন, ‘প্রথমত এটা আমাদের হাতে নেই, যতটুকু আমাদের হাতে আছে, যতটুকু কন্ট্রোলে আছে। এর ভেতর থেকে আমাদের সবকিছু করতে হবে। আমাদের দল প্রথম থেকেই বিগ বাজেটের দল, এখনো বিগ বাজেটের দল আছে।’ 

তিনি যোগ করেন, ‘হয়তো দুই একটা খেলোয়ার অন-অফ আছে। জাতীয় দলের খেলা রয়েছে, আশা করছি আমাদের যারা ব্যাকআপ আছে, তাদের জন্য একটা পজিটিভ সাইন হবে এটা। তারাও তো খেলোয়াড়, তাদের তো সুযোগ দরকার। আমরা চেষ্টা করব তারা যখনই যে অবস্থায় সুযোগ আসবে, তারা জন্য কাজে লাগাতে পারে সুযোগটা।’

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬